বুধবার, ১৮ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৪ঠা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ড. ইউনূসের চেয়ে বড় বাটপার বাংলাদেশের সরকারে কেউ আসেননি: আনিস আলমগীর *** সরকার গঠনের ২৮ দিনে প্রধানমন্ত্রীর ২৮ পদক্ষেপ ‘অভূতপূর্ব কর্মযজ্ঞ’ *** মুসলিম হও, নয়তো মৃত্যু—নাইজেরিয়ায় খ্রিষ্টান সম্প্রদায়কে জঙ্গিদের হুমকি *** ইরান যুদ্ধের মধ্যেই কিউবা দখলের হুমকি, ট্রাম্পের মতিগতি কী? *** ধর্ষণ প্রতিকারে বিশেষ পদক্ষেপ নেবে সরকার *** চা বিক্রেতা বৃদ্ধা ও নাতনির কাছে ঈদ উপহার পাঠালেন প্রধানমন্ত্রী *** কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারে ইউরোপীয় পার্লামেন্টের হস্তক্ষেপ দাবি আওয়ামী লীগের *** কারাবন্দি আওয়ামী লীগ নেতাকর্মীদের জন্য দোয়ার আয়োজন, অতঃপর... *** ১০ বছরে বাংলাদেশে শ্রমবাজারে প্রবেশ করা অর্ধেক তরুণই কাজ পায়নি: বিশ্বব্যাংক *** ‘জামায়াতের সঙ্গে বিএনপি আপস করায় প্রধানমন্ত্রীর দুঃখপ্রকাশ করা উচিত’

পাসপোর্ট ভেরিফিকেশনে টাকা চাইলে অভিযোগ দেবেন যে নম্বরে

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:২৬ অপরাহ্ন, ২২শে আগস্ট ২০২৪

#

ফাইল ছবি (সংগৃহীত)

পাসপোর্ট ভেরিফিকেশনের ক্ষেত্রে কোনো ধরনের আর্থিক লেনদেন না করতে অনুরোধ জানিয়েছে পুলিশের বিশেষ শাখা (এসবি)। কেউ টাকা দাবি করলে ‘Hello SB’ অ্যাপসের মাধ্যমে বা হটলাইন নম্বরে ফোন করে অভিযোগ জানাতে বলা হয়েছে।

গত সোমবার (১৯শে আগস্ট) এসবির পাসপোর্ট শাখা এ সংক্রান্ত একটি সংবাদ বিজ্ঞপ্তি দিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, একটি প্রতারক চক্র পাসপোর্ট ভেরিফিকেশনের জন্য পুলিশ পরিচয়ে বিকাশ/নগদ/রকেটে পাসপোর্ট আবেদনকারীর নিকট টাকা দাবী করছে। অনেকে দ্রুত ভেরিফিকেশন সম্পন্ন করার আশ্বাসে আশ্বস্ত হয়ে টাকা প্রদান করে প্রতারিত হচ্ছেন। পাসপোর্ট ভেরিফিকেশন সংক্রান্ত যে কোন প্রকার আর্থিক লেনদেন হতে বিরত থাকার জন্য অনুরোধ করা হচ্ছে। এ ধরণের কার্যকলাপে জনমনে পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে।



এতে আরও বলা হয়, পাসপোর্ট ভেরিফিকেশন সংক্রান্ত কোনো অভিযোগ থাকলে “Hello SB” অ্যাপসের মাধ্যমে অথবা মোবাইল নম্বর ০১৩২০০০৫৯২১ বা ০১৩২০০০5922 বা ০১৩২০৫৩৯৩ বা ০১৩২০০০৬৩৭৮-এ জানানো যাবে।

ওআ/কেবি

পাসপোর্ট

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250