শনিবার, ২১শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শহীদ মিনারে জামায়াত আমিরকে দেখে ‘রাজাকার’ ও ‘একাত্তরের দালাল’ স্লোগান *** একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা *** ট্রাম্পের বৈশ্বিক শুল্ক বাতিল করলেন মার্কিন সুপ্রিম কোর্ট *** বিমানের পরিচালক হিসেবে জয়েন করিনি: ফয়েজ আহমদ তৈয়্যব *** প্রধানমন্ত্রীর উপদেষ্টাদের দপ্তর বণ্টন, কে কোন দায়িত্ব পেলেন *** জামায়াতের নিবন্ধন বাতিল চেয়ে প্রধানমন্ত্রী বরাবর চিঠি *** ‘প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করে ভারত’ *** এবার পাংশা উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে ‘উদ্বোধনী ব্যানার’ *** মানুষকে যাতে ডাক্তারের পেছনে ঘুরতে না হয়, ডাক্তারই মানুষের পেছনে ঘুরবে: স্বাস্থ্যমন্ত্রী *** সমঝোতার চাঁদা: একই যুক্তি অন্য খাতেও প্রয়োগের আশঙ্কা টিআইবির

ধর্মীয় উপাসনালয়ে হামলায় জড়িতদের আইনের আওতায় আনা হবে : ধর্ম উপদেষ্টা

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:৩৪ অপরাহ্ন, ১২ই আগস্ট ২০২৪

#

ছবি: সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন বলেছেন, ধর্মীয় সংখ্যালঘুদের উপাসনালয়ে যারা হামলা করেছে, তারা মূলত দুর্বৃত্ত। এসব দুর্বৃত্তকে আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিতের সর্বোচ্চ চেষ্টা করা হবে।

সোমবার (১২ই আগষ্ট) সচিবালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে ধর্ম উপদেষ্টা এসব কথা বলেন। তিনি বলেন, সংখ্যালঘুদের বাড়িঘর ও ধর্মীয় উপাসনালয়ে আক্রমণ হয়েছে - এমন কিছু অভিযোগ তাদের কাছে এসেছে। তারা এর তীব্র নিন্দা জানান। ধর্ম মন্ত্রণালয় আগেও ধর্মীয় সংখ্যালঘুদের পাশে ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে।

আরও পড়ুন: সংখ্যালঘু সম্প্রদায়ের সঙ্গে কাল বৈঠকে বসবেন প্রধান উপদেষ্টা

খালিদ হোসেন আরও বলেন, জেলা প্রশাসকদের মাধ্যমে উপাসনালয় ও অন্যান্য ক্ষতির তালিকা সংগ্রহ করা হচ্ছে। এ বিষয়ে আজই জেলা প্রশাসকদের চিঠি দেওয়া হবে। এ বিষয়ে অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ রেখে ক্ষতিগ্রস্তদের কী পরিমাণ সহায়তা করা যায়, সেটা আগামীকাল মঙ্গলবার ঠিক করা হবে।

ধর্ম উপদেষ্টা বলেন, আগামীকাল বিকেলে ধর্মীয় সংখ্যালঘু নেতাদের সঙ্গে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা। এ ছাড়া ধর্ম মন্ত্রণালয় আজকের মধ্যে একটি হটলাইন চালু করার চেষ্টা করছে। এই নম্বরে ধর্মীয় সংখ্যালঘুদের ওপর হামলার তথ্য জানানো হলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ব্যবস্থা নেওয়া হবে।

এসি/কেবি

ধর্মীয় উপাসনালয় ধর্ম উপদেষ্টা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250