বুধবার, ১৮ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৩রা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ড. ইউনূসের চেয়ে বড় বাটপার বাংলাদেশের সরকারে কেউ আসেননি: আনিস আলমগীর *** সরকার গঠনের ২৮ দিনে প্রধানমন্ত্রীর ২৮ পদক্ষেপ ‘অভূতপূর্ব কর্মযজ্ঞ’ *** মুসলিম হও, নয়তো মৃত্যু—নাইজেরিয়ায় খ্রিষ্টান সম্প্রদায়কে জঙ্গিদের হুমকি *** ইরান যুদ্ধের মধ্যেই কিউবা দখলের হুমকি, ট্রাম্পের মতিগতি কী? *** ধর্ষণ প্রতিকারে বিশেষ পদক্ষেপ নেবে সরকার *** চা বিক্রেতা বৃদ্ধা ও নাতনির কাছে ঈদ উপহার পাঠালেন প্রধানমন্ত্রী *** কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারে ইউরোপীয় পার্লামেন্টের হস্তক্ষেপ দাবি আওয়ামী লীগের *** কারাবন্দি আওয়ামী লীগ নেতাকর্মীদের জন্য দোয়ার আয়োজন, অতঃপর... *** ১০ বছরে বাংলাদেশে শ্রমবাজারে প্রবেশ করা অর্ধেক তরুণই কাজ পায়নি: বিশ্বব্যাংক *** ‘জামায়াতের সঙ্গে বিএনপি আপস করায় প্রধানমন্ত্রীর দুঃখপ্রকাশ করা উচিত’

বিশ্ব বাজারে আরও কমলো জ্বালানি তেলের দাম

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ১২:৫৩ অপরাহ্ন, ১৬ই নভেম্বর ২০২৪

#

ছবি: সংগৃহীত

বিশ্ব বাজারে জ্বালানি তেলের দাম আরও কমলো। শুক্রবার (১৫ই নভেম্বর) জ্বালানি তেলের দাম কমেছে দুই শতাংশের বেশি। এর অন্যতম কারণ হলো চীনে দুর্বল চাহিদা ও যুক্তরাষ্ট্রে সুদের হার কমানো নিয়ে অনিশ্চয়তা।

এদিন ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ১ দশমিক ৫২ ডলার বা ২ দশমিক শূন্য ৯ শতাংশ কমে ৭১ দশমিক শূন্য ৪ ডলারে দাঁড়িয়েছে।

অন্যদিকে ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের দাম ব্যারেলপ্রতি ১ দশমিক ৬৮ ডলার বা ২ দশমিক ৪৫ শতাংশ কমে ৬৭ দশমিক শূন্য ২ ডলারে দাঁড়িয়েছে।

এ নিয়ে গত এক সপ্তাহে ব্রেন্ট ক্রুডের দাম প্রায় চার শতাংশ ও ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের দাম কমেছে প্রায় পাঁচ শতাংশ।

আরও পড়ুন: মেটাকে ৮৪ কোটি ডলার জরিমানা ইউরোপীয় ইউনিয়নের

অক্টোবরে চীনের তেল শোধনাগারগুলো এক বছর আগের তুলনায় ৪ দশমিক ৬ শতাংশ কম প্রক্রিয়াকরণ করেছে। কারণ প্ল্যান্ট বন্ধ হয়ে গেছে ও ছোট স্বাধীন শোধনাগারগুলোতে অপারেটিং হার হ্রাস পেয়েছে।

তাছাড়া গত মাসে চীনের কারখানার উৎপাদন প্রবৃদ্ধি ধীর হয়েছে। পাশাপাশি সমস্যা কাটেনি প্রোপার্টি সেক্টরেও।

এদিকে ডোনাল্ড ট্রাম্প চীনের ওপর ফের বাণিজ্য শুল্ক বাড়ানোর ঘোষণা দিয়েছেন। বলা হচ্ছে, চীন থেকে আমদানির ওপর ৬০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপ করতে পারেন তিনি, যা ট্রাম্পের আগের মেয়াদের চেয়ে বেশি।

এসি/ আই.কে.জে/



জ্বালানি তেল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250