বৃহস্পতিবার, ১৯শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৫ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

বাজারে ভোক্তা অধিকারের অভিযান, ৫ লাখ টাকা জরিমানা

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৭:০৪ অপরাহ্ন, ২৩শে নভেম্বর ২০২৪

#

ফাইল ছবি (সংগৃহীত)

আলু, সবজি, ডিম, ব্রয়লার মুরগি, ডাল, পেঁয়াজ, রসুন, আদা ও ভোজ্যতেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল ও সরবরাহ স্বাভাবিক রাখতে ঢাকাসহ দেশের ৩১ জেলার বাজারে অভিযান চালিয়ে ৮৪টি প্রতিষ্ঠানকে ৫ লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদফতর।

শনিবার (২৩শে নভেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ভোক্তা অধিকার।

এতে বলা হয়, শনিবার ঢাকা মহানগরসহ দেশের সব বিভাগ ও জেলা পর্যায়ে আলু, সবজি, ডিম, ব্রয়লার মুরগি, ডাল, পেঁয়াজ, রসুন, আদা ও ভোজ্যতেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল ও সরবরাহ স্বাভাবিক রাখতে অভিযান পরিচালনা করা হয়। বিশেষ টাস্কফোর্সসহ এ অভিযান পরিচালনা করে ভোক্তা অধিকার।

এদিন ঢাকা মেট্রোপলিটন এলাকাতে অধিদফতরের ৪ জন কর্মকর্তার নেতৃত্বে ৪টি দল বাজারে অভিযান ও বাজার তদারকি কার্যক্রম পরিচালনা করেছে।

এছাড়াও অন্যান্য বিভাগীয় শহরসহ দেশের মোট ৩১টি জেলায় একযোগে এ অভিযান পরিচালিত হয়। সারাদেশে ৩৪টি দলের অভিযানের মাধ্যমে ৮৪টি প্রতিষ্ঠানকে মোট ৫ লাখ ২ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।

ভোক্তা-অধিকার রক্ষায় অধিদফরের এ কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।

ওআ/কেবি

জরিমানা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250