বৃহস্পতিবার, ১৯শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৫ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** আজও মধ্যপ্রাচ্যের ২৬ ফ্লাইট বাতিল *** চাঁদ দেখা যায়নি, সৌদি আরবে ঈদ শুক্রবার *** স্থানীয় সরকার নির্বাচন এ বছরেই: মির্জা ফখরুল *** গুম, খুনের শিকার পরিবারে ‘ঈদ উপহার’ পাঠাচ্ছেন তারেক রহমান *** সহশিল্পীদের চোখে অভিনেতা শামস সুমন *** স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে ফেসবুক ইভেন্টে ‘ইন্টারেস্টেড’ ক্লিকে বরখাস্ত হলেন বিশ্ববিদ্যালয় কর্মকর্তা *** হরমুজ প্রণালি বন্ধ, চা–সমুচা–দোসার রসনাবঞ্চিত ভারতীয়রা *** ক্ষমা চেয়েছেন নাসীরুদ্দীন পাটওয়ারী, দিয়েছেন ‘অপ্রয়োজনীয়’ কথা আর না বলার প্রতিশ্রুতি *** ঈদের দিন যমুনায় কূটনীতিকসহ সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী *** আইজিপির বাগেরহাটের বাসভবনে চুরির খবরটি ভিত্তিহীন: জেলা পুলিশ

তেলবাহী ট্যাংকারে আগুন, ৪৮ ক্রু উদ্ধার

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:২২ অপরাহ্ন, ৫ই অক্টোবর ২০২৪

#

ছবি: সংগৃহীত

চট্টগ্রাম বহির্নোঙ্গরে ওয়েল ট্যাংকার বাংলার সৌরভ-এ আগুনের ঘটনায় ৪৮ জন ক্রুকে উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। 

শনিবার (৫ই অক্টোবর) কোস্ট গার্ড সদর দফতরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মো. সিয়াম-উল-হক গণমাধ্যমকে এ তথ্য জানান।

সিয়াম বলেন, শুক্রবার রাত ১২টা ৪০ মিনিটে চট্টগ্রামের বহির্নোঙ্গরে অবস্থানরত বিএসসির অয়েল ট্যাংকার বাংলার সৌরভ জাহাজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। কোস্ট গার্ড টাগ বিসিজিটি প্রমত্ত ঘটনাস্থলে উপস্থিত হয়ে অগ্নি নির্বাপন কার্যক্রম শুরু করে। তাৎক্ষণিকভাবে কোস্ট গার্ড জাহাজ বিসিজিএস শ্যামল বাংলার ৪টি উদ্ধারকারী দল এবং কোস্ট গার্ডের ৩টি মেটাল শার্ক ঘটনাস্থলে গিয়ে উক্ত জাহাজের ৪৮ জন ক্রুকে উদ্ধার করতে সক্ষম হয়।

তিনি আরও বলেন, উদ্ধারকৃত ক্রুদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক থাকায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরবর্তীতে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আনুমানিক রাত ২টা ৩৫ মিনিটে কোস্ট গার্ড টাগ, বাংলাদেশ নৌবাহিনীর টাগ এবং চট্টগ্রাম বন্দরের টাগ এর ২ ঘণ্টার সম্মিলিত প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। 

অগ্নি নির্বাপনী ও উদ্ধার তৎপরতায় কোস্ট গার্ড সর্বদা তৎপর রয়েছে। কোস্ট গার্ডের এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান তিনি। 

ওআ/কেবি

ক্রু উদ্ধার

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250