বুধবার, ১৮ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৪ঠা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ড. ইউনূসের চেয়ে বড় বাটপার বাংলাদেশের সরকারে কেউ আসেননি: আনিস আলমগীর *** সরকার গঠনের ২৮ দিনে প্রধানমন্ত্রীর ২৮ পদক্ষেপ ‘অভূতপূর্ব কর্মযজ্ঞ’ *** মুসলিম হও, নয়তো মৃত্যু—নাইজেরিয়ায় খ্রিষ্টান সম্প্রদায়কে জঙ্গিদের হুমকি *** ইরান যুদ্ধের মধ্যেই কিউবা দখলের হুমকি, ট্রাম্পের মতিগতি কী? *** ধর্ষণ প্রতিকারে বিশেষ পদক্ষেপ নেবে সরকার *** চা বিক্রেতা বৃদ্ধা ও নাতনির কাছে ঈদ উপহার পাঠালেন প্রধানমন্ত্রী *** কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারে ইউরোপীয় পার্লামেন্টের হস্তক্ষেপ দাবি আওয়ামী লীগের *** কারাবন্দি আওয়ামী লীগ নেতাকর্মীদের জন্য দোয়ার আয়োজন, অতঃপর... *** ১০ বছরে বাংলাদেশে শ্রমবাজারে প্রবেশ করা অর্ধেক তরুণই কাজ পায়নি: বিশ্বব্যাংক *** ‘জামায়াতের সঙ্গে বিএনপি আপস করায় প্রধানমন্ত্রীর দুঃখপ্রকাশ করা উচিত’

সব মিশন থেকে রাষ্ট্রপতির ছবি সরানোর নির্দেশ

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৩:১৬ অপরাহ্ন, ১৭ই আগস্ট ২০২৫

#

ছবি: সংগৃহীত

বিদেশে বাংলাদেশের সব কূটনৈতিক মিশন, দূতাবাস, হাইকমিশন, কনস্যুলেট, কূটনীতিকদের অফিস ও বাসভবন থেকে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের ছবি সরানোর মৌখিক নির্দেশনা দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। সুখবর ডটকমকে বিষয়টি নিশ্চিত করেছে পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র। 

সূত্র জানায়, বিশ্বের ৮০টি মিশনের ভেতর ৭০টি মিশন থেকে ছবি সরানো হয়েছিল। অবশিষ্ট মিশনগুলো থেকে রাষ্ট্রপতির ছবি সরানোর নির্দেশ দেওয়া হয়েছে। 

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, ‘এ ছবি রাখা বা না রাখা কোনো নির্দেশনা ছিল না আগে থেকে। বিষয়টি কেবিনেট ডিভিশন ভালো বলতে পারবে।’

বিদেশে থাকা বাংলাদেশের কয়েকটি মিশন জানিয়েছে, গত পরশু (শুক্রবার, ১৫ই আগস্ট) সন্ধ্যায় এ নির্দেশনা পেয়েছেন তারা। ছবি সরানোর বিষয়ে কোনো আনুষ্ঠানিক চিঠি বা ই-মেইল না দিলেও টেলিফোনে অঞ্চলভিত্তিক কয়েকজন রাষ্ট্রদূত ও হাইকমিশনারকে এই নির্দেশনা দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। তবে রাষ্ট্রপতিকে সরিয়ে দেওয়ার গুঞ্জন হেসে উড়িয়ে দিয়েছে সূত্রটি। 

প্রসঙ্গত, ২০২৪ সালের ৫ই আগস্টের পর যখন ৮ই আগস্ট নতুন সরকার দায়িত্বে আসে, তখন বড় মিশনগুলো আগেই সরিয়ে ছিল রাষ্ট্রপতির ছবি। কয়েকটি মিশন না সরানোর কারণে মৌখিক নির্দেশনা দেওয়া হয়।

জে.এস/

পররাষ্ট্র মন্ত্রণালয়

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250