বৃহস্পতিবার, ১৯শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৫ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** চাঁদ দেখা যায়নি, সৌদি আরবে ঈদ শুক্রবার *** স্থানীয় সরকার নির্বাচন এ বছরেই: মির্জা ফখরুল *** গুম, খুনের শিকার পরিবারে ‘ঈদ উপহার’ পাঠাচ্ছেন তারেক রহমান *** সহশিল্পীদের চোখে অভিনেতা শামস সুমন *** স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে ফেসবুক ইভেন্টে ‘ইন্টারেস্টেড’ ক্লিকে বরখাস্ত হলেন বিশ্ববিদ্যালয় কর্মকর্তা *** হরমুজ প্রণালি বন্ধ, চা–সমুচা–দোসার রসনাবঞ্চিত ভারতীয়রা *** ক্ষমা চেয়েছেন নাসীরুদ্দীন পাটওয়ারী, দিয়েছেন ‘অপ্রয়োজনীয়’ কথা আর না বলার প্রতিশ্রুতি *** ঈদের দিন যমুনায় কূটনীতিকসহ সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী *** আইজিপির বাগেরহাটের বাসভবনে চুরির খবরটি ভিত্তিহীন: জেলা পুলিশ *** ড. ইউনূসের চেয়ে বড় বাটপার বাংলাদেশের সরকারে কেউ আসেননি: আনিস আলমগীর

রাশিয়ায় প্রেসিডেন্ট নির্বাচন শুরু আজ

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ১০:৩৬ পূর্বাহ্ন, ১৫ই মার্চ ২০২৪

#

ছবি: সংগৃহীত

রাশিয়ায় শুক্রবার (১৫ই মার্চ) থেকে শুরু হচ্ছে প্রেসিডেন্সিয়াল নির্বাচনের ভোটগ্রহণ। এতে সব ভোটারকে ভোট দেয়ার আহ্বান জানিয়েছেন দেশটির বর্তমান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে ইউক্রেনের রুশ অধিকৃত অঞ্চলসহ রাশিয়ার সব ভোটারকে ভোট প্রয়োগের মাধ্যমে দেশের ভবিষ্যৎ নির্ধারণে অংশ নিতে বলেন রুশ প্রেসিডেন্ট।

এক ভিডিওবার্তায় জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে ৭১ বছর বয়সী এই প্রেসিডেন্ট বলেন, আমাদের এখন ঐক্যবদ্ধ ও সংঘবদ্ধ হয়ে একসঙ্গে এগিয়ে যাওয়া প্রয়োজন। আপনাদের দেওয়া প্রতিটি ভোটই মূল্যবান। আগামী তিন দিন আপনাদের ভোটাধিকার প্রয়োগ করার আহ্বান জানাচ্ছি।

তিন দিনব্যাপী এ নির্বাচনে ভোটগ্রহণ চলবে রোববার (১৭ই মার্চ) পর্যন্ত। ২০০০ সাল থেকে প্রেসিডেন্ট বা প্রধানমন্ত্রী হিসেবে রাশিয়ার ক্ষমতায় রয়েছেন পুতিন। এবারের নির্বাচনেও তিনিই জয়ী হবেন বলে মনে করছেন বিশ্লেষকরা।

আরও পড়ুন: নির্বাচন পর্যবেক্ষণে বুধবার রাশিয়া যাচ্ছেন সিইসি

নির্বাচনে তিনি ছাড়াও আর তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। যদিও তাদের কেউই পুতিনের সমালোচনা করেননি। একাধিক মতামত জরিপে পুতিনকে অধিকাংশ রাশিয়ান নাগরিকের সমর্থন পেতে দেখা যায়।

গত মাসের এক জরিপে পুতিন ৭৫ শতাংশ মানুষের সমর্থন পেয়েছিলেন। এবারের নির্বাচনে যে দুই প্রার্থী ইউক্রেনে যুদ্ধ বন্ধ করার প্রতিশ্রুতি দিয়ে লড়তে চেয়েছিলেন, তাদের অযোগ্য ঘোষণা করা হয়েছে।  ইউক্রেনের এ যুদ্ধকে ‘বিশেষ সামরিক অভিযান’ হিসেবে অভিহিত করেছিল রাশিয়া।

ভিডিওবার্তায় পুতিন বলছিলেন, জীবনযাত্রার মানোন্নয়নের জন্য সব ভোটার একটি শক্তিশালী, সমৃদ্ধ এবং স্বাধীন রাশিয়াকে দেখতে চায়। আর তা ভোট প্রয়োগের মাধ্যমেই সম্ভব।

সূত্র: সিএনএন

এসকে/ 

রাশিয়ার নির্বাচন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250