বুধবার, ১৮ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৩রা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সরকার গঠনের ২৮ দিনে প্রধানমন্ত্রীর ২৮ পদক্ষেপ ‘অভূতপূর্ব কর্মযজ্ঞ’ *** মুসলিম হও, নয়তো মৃত্যু—নাইজেরিয়ায় খ্রিষ্টান সম্প্রদায়কে জঙ্গিদের হুমকি *** ইরান যুদ্ধের মধ্যেই কিউবা দখলের হুমকি, ট্রাম্পের মতিগতি কী? *** ধর্ষণ প্রতিকারে বিশেষ পদক্ষেপ নেবে সরকার *** চা বিক্রেতা বৃদ্ধা ও নাতনির কাছে ঈদ উপহার পাঠালেন প্রধানমন্ত্রী *** কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারে ইউরোপীয় পার্লামেন্টের হস্তক্ষেপ দাবি আওয়ামী লীগের *** কারাবন্দি আওয়ামী লীগ নেতাকর্মীদের জন্য দোয়ার আয়োজন, অতঃপর... *** ১০ বছরে বাংলাদেশে শ্রমবাজারে প্রবেশ করা অর্ধেক তরুণই কাজ পায়নি: বিশ্বব্যাংক *** ‘জামায়াতের সঙ্গে বিএনপি আপস করায় প্রধানমন্ত্রীর দুঃখপ্রকাশ করা উচিত’ *** সরকারের প্রশাসক-ভিসি নিয়োগ ‘গণতান্ত্রিক ধারাবাহিকতার পরিপন্থী’: জামায়াত

মেসির সঙ্গে দেখা করবেন বলিউড বাদশাহ

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:২৯ অপরাহ্ন, ১৩ই ডিসেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

ফুটবলের জীবন্ত কিংবদন্তি বিশ্বকাপজয়ী লিওনেল মেসি আগামীকাল (১৩ই ডিসেম্বর) ভারতে আসছেন। তার এই আগমনে কলকাতার ফুটবলপ্রেমীদের জন্য আরও একটি বড় চমক অপেক্ষা করছে। মেসির সঙ্গে একই মঞ্চে থাকতে পারেন বলিউড বাদশাহ শাহরুখ খান। একই মঞ্চে ফুটবল ও বিনোদন জগতের এ দুই তারকার উপস্থিতি কলকাতাবাসীর জন্য একটি ঐতিহাসিক মুহূর্ত হতে চলেছে বলে একটি সূত্র জানিয়েছে।

এদিকে লিওনেল মেসি ১৩ থেকে ১৫ই ডিসেম্বর পর্যন্ত ভারতে অবস্থান করবেন। প্রথমে তিনি কলকাতা, এরপর মুম্বাই এবং সবশেষে দিল্লি যাবেন।

মেসি কলকাতায় পা রাখবেন ১৩ই ডিসেম্বর। ফুটবলপ্রেমীরা ইতোমধ্যে তাকে এক ঝলক দেখার জন্য প্রস্তুতি নিচ্ছেন। এর আগে ২রা নভেম্বর নিজের জন্মদিনে শাহরুখ কলকাতায় যাওয়ার ইঙ্গিত দিলেও এবার সামাজিক মাধ্যম ‘এক্স’ -এ তিনি তার আগমনের আসল কারণ স্পষ্ট করেন।

সামাজিক মাধ্যমে একটি পোস্টে শাহরুখ খান লিখেছেন— 'এবার কলকাতায় নাইট প্ল্যান করছি না; বরং দিনেই মেসি রাইড হবে।' কিং খানের এ কথাতেই স্পষ্ট হয়ে যায় যে, তিনি ক্রিকেট মাঠ নয়, বরং ফুটবলের মাঠে আসছেন।

বাদশাহ নিশ্চিত করেছেন, আগামীকাল শনিবার (১৩ ডিসেম্বর) সল্টলেক স্টেডিয়ামের অনুষ্ঠানে স্বেচ্ছায় উপস্থিত থাকবেন তিনি। এর মধ্য দিয়ে মেসি-শাহরুখের যুগলবন্দি কলকাতার দর্শকদের জন্য বছরের সেরা উপহার হতে চলেছে।

জে.এস/

মেসি শাহরুখ খান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250