মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৩রা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** কারাবন্দি আওয়ামী লীগ নেতাকর্মীদের জন্য দোয়ার আয়োজন, অতঃপর... *** ১০ বছরে বাংলাদেশে শ্রমবাজারে প্রবেশ করা অর্ধেক তরুণই কাজ পায়নি: বিশ্বব্যাংক *** ‘জামায়াতের সঙ্গে বিএনপি আপস করায় প্রধানমন্ত্রীর দুঃখপ্রকাশ করা উচিত’ *** সরকারের প্রশাসক-ভিসি নিয়োগ ‘গণতান্ত্রিক ধারাবাহিকতার পরিপন্থী’: জামায়াত *** ‘বিএনপিকে যারা মানবে না, তারা ফ্যামিলি কার্ড পাবে না’ *** পয়লা বৈশাখে টাঙ্গাইলে কৃষক কার্ড কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী *** চীন কখনো বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করেনি: জামায়াত আমির *** প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফরে মধ্যপ্রাচ্য অগ্রাধিকার পেতে পারে *** ইরানের নিরাপত্তাপ্রধান আলী লারিজানি নিহত, দাবি ইসরায়েলের *** নিজেদের আকাশসীমা বন্ধ করে দিল আমিরাত

মা দিবসে নতুন গান গাইলেন রুনা লায়লা

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:২৪ অপরাহ্ন, ৫ই মে ২০২৪

#

ছবি: সংগৃহীত

‘এই না বৃদ্ধাশ্রম’ শিরোনামে আগামী ১২ই মে ‘বিশ্ব মা দিবস’ উপলক্ষে আসছে নতুন গান। গানটিতে কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা সঙ্গে কণ্ঠ দিয়েছেন খায়রুল ওয়াসী। আল আমিন জমাদ্দার সবুজের কথায় এটির সুরও করেছেন তিনি। সংগীত পরিচালনা করেছেন রিপন খান।

গানটি নিয়ে গণমাধ্যমকে রুনা লায়লা বলেন, ‘এই না বৃদ্ধাশ্রম’ গানটির কথাগুলো বেশ টাচি। মায়েদের প্রতি সম্মান জানিয়েই এই গান। এখন যারা সন্তান, একদিন তারাও বাবা-মা হবে। তাই বাবা-মাকে তাদের স্রষ্টার আশীর্বাদ মনে করা উচিত। গানেও এই বার্তা থাকবে।

সুরকার ও শিল্পী খায়রুল ওয়াসী বলেন, ছোটবেলা থেকেই প্রিয় স্বপ্নের কণ্ঠশিল্পী ও ব্যক্তিত্ব রুনা লায়লা ম্যামের গান শুনে শুনে বড় হয়েছি। গানচর্চায় এত দ্রুত ম্যামের সঙ্গে দ্বৈত গান গাইতে পারব ভাবতে পারিনি। আমি সত্যিই অনেক ভাগ্যবান তিনি আমার সুরে আমার সঙ্গেই গান গেয়েছেন। একইসঙ্গে মাথায় হাত রেখে দোয়া করে বলেছেন, ভালো ভালো কাজ যেন অব্যাহত রাখি।

আরো পড়ুন: বিশ্রামে যেতে চান শাহরুখ খান!

গীতিকার আল আমিন জমাদ্দার সবুজ বলেন, কত স্বপ্ন, কত কষ্ট ও কত আশা নিয়ে বাবা-মা তার সন্তানদের বড় করেন। অথচ কিছু সন্তান নামের কুলাঙ্গার বাবা-মাকে শেষ জীবনে বোঝা মনে করে। নিজেদের কাছে রাখতে চায় না। ফলে তাদের ঠিকানা হয় বৃদ্ধাশ্রমে। কিন্তু এ সময় তারা ভুলেই যায় কদিন পর তারাও বাবা-মা হবে, বৃদ্ধ হবে। তাদের সন্তানরাও তাদের সঙ্গে একই আচরণ করতে পারে। বাস্তবতার এমন নিরিখেই ‘এই না বৃদ্ধাশ্রম’ গানটি লেখা।

লেখার পাশাপাশি গানটির মিউজিক ভিডিও নির্মাণ করেছেন গীতিকার আল আমিন জমাদ্দার সবুজ নিজেই। এটি এজেএস ওয়ার্ল্ডের ইউটিউব চ্যানেল থেকে প্রকাশ হবে।

এসি/


রুনা লায়লা মা দিবস

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250