বুধবার, ১৮ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৪ঠা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ড. ইউনূসের চেয়ে বড় বাটপার বাংলাদেশের সরকারে কেউ আসেননি: আনিস আলমগীর *** সরকার গঠনের ২৮ দিনে প্রধানমন্ত্রীর ২৮ পদক্ষেপ ‘অভূতপূর্ব কর্মযজ্ঞ’ *** মুসলিম হও, নয়তো মৃত্যু—নাইজেরিয়ায় খ্রিষ্টান সম্প্রদায়কে জঙ্গিদের হুমকি *** ইরান যুদ্ধের মধ্যেই কিউবা দখলের হুমকি, ট্রাম্পের মতিগতি কী? *** ধর্ষণ প্রতিকারে বিশেষ পদক্ষেপ নেবে সরকার *** চা বিক্রেতা বৃদ্ধা ও নাতনির কাছে ঈদ উপহার পাঠালেন প্রধানমন্ত্রী *** কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারে ইউরোপীয় পার্লামেন্টের হস্তক্ষেপ দাবি আওয়ামী লীগের *** কারাবন্দি আওয়ামী লীগ নেতাকর্মীদের জন্য দোয়ার আয়োজন, অতঃপর... *** ১০ বছরে বাংলাদেশে শ্রমবাজারে প্রবেশ করা অর্ধেক তরুণই কাজ পায়নি: বিশ্বব্যাংক *** ‘জামায়াতের সঙ্গে বিএনপি আপস করায় প্রধানমন্ত্রীর দুঃখপ্রকাশ করা উচিত’

মুসলিম প্রার্থী মামদানিকে ঠেকাতে এককাট্টা নিউইয়র্কের ধনীরা, প্রচারণায় ২০ মিলিয়ন ডলার

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৭:২৩ অপরাহ্ন, ১১ই জুলাই ২০২৫

#

নিউইয়র্কের ডেমোক্র্যাট-দলীয় মেয়র প্রার্থী জোহরান মামদানি। ছবি: ওয়াল স্ট্রিট জার্নাল

নিউইয়র্ক সিটির সম্ভাব্য নতুন মেয়র হিসেবে ডেমোক্রেটিক সোশ্যালিস্ট প্রার্থী জোহরান মামদানিকে ঠেকাতে শহরের শীর্ষ ধনী ও করপোরেট ব্যক্তিত্বরা একজোট হয়ে শক্তিশালী অর্থনৈতিক ও রাজনৈতিক প্রতিরোধ গড়ে তুলছেন। তারা প্রায় ২ কোটি ডলারের একটি প্রতিরোধ তহবিল গঠন করতে যাচ্ছেন।

ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে বলা হয়েছে, ‘নিউইয়র্কার্স ফর আ বেটার ফিউচার মেয়র ২৫’ নামে নতুন একটি স্বাধীন ব্যয়ভিত্তিক গোষ্ঠী এই প্রচারণা শুরু করেছে। নির্বাচন বোর্ডে রেজিস্ট্রেশনের পর গত মঙ্গলবার (৮ই জুলাই) থেকে তাদের কার্যক্রম শুরু হয়েছে বলে জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ব্যবসায়ী ও রাজনৈতিক মহলের অনেকে এই উদ্যোগে জড়িয়ে পড়েছেন। পারশিং স্কয়ারের সিইও বিল অ্যাকম্যান, সাবেক মেয়র রুডি গিলানি, বিনিয়োগকারী গ্যারি বারনেটসহ অনেকে মিলিতভাবে মামদানিকে পরাজিত করতে কোটি কোটি ডলার ঢালার প্রস্তুতি নিচ্ছেন। আলাদা একটি গ্রুপে রুডি গিলানির সঙ্গে সাবেক গোয়েন্দা বো ডিটল প্রায় ১০ মিলিয়ন ডলার সংগ্রহের পরিকল্পনা করছেন। তাদের একটাই প্রশ্ন—মুসলমান মামদানিকে থামাব কীভাবে?

গত মাসের ডেমোক্রেটিক পার্টির প্রার্থী বাছাইয়ে সবাইকে চমকে দিয়ে সাবেক গভর্নর অ্যান্ড্রু কুমোকে হারিয়ে দেন মুসলিম মামদানি। এরপর থেকেই নিউইয়র্কের ধনীদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে—একজন 'সমাজতন্ত্রী' ও মুসলিম যদি সিটি হল দখল করে বসেন, তবে ব্যবসাবান্ধব নীতিগুলো ধসে পড়বে।

এ অবস্থায় ‘জেপি মরগ্যান চেজ’-এর সিইও জেমি ডাইমন এক বক্তব্যে মামদানিকে ‘মার্ক্সবাদী’ বলে আখ্যা দিয়েছেন এবং তার নীতিমালাকে বাস্তবতা বিবর্জিত আদর্শিক আবোল-তাবোল হিসেবে উল্লেখ করেছেন।

তবে কৌশলগতভাবে মামদানিকে কীভাবে পরাজিত করা হবে, তা এখনো স্পষ্ট নয়। রাজনৈতিক পরামর্শদাতারা বলছেন, বিরোধী শিবিরের প্রচারণা বিশৃঙ্খল ও নেতিবাচক, যা উল্টো ভোটারদের মনে সন্দেহ জাগাতে পারে। কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এস্টার ফুকস বলছেন, মানুষ সহজ সমাধান খোঁজে জটিল সমস্যার জন্য। কিন্তু ভোটারদের আস্থা ছাড়া অর্থ খরচ করে লাভ নেই।

জোহরান মামদানি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250