বুধবার, ১৮ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৪ঠা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** স্থানীয় সরকার নির্বাচন এ বছরেই: মির্জা ফখরুল *** গুম, খুনের শিকার পরিবারে ‘ঈদ উপহার’ পাঠাচ্ছেন তারেক রহমান *** সহশিল্পীদের চোখে অভিনেতা শামস সুমন *** স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে ফেসবুক ইভেন্টে ‘ইন্টারেস্টেড’ ক্লিকে বরখাস্ত হলেন বিশ্ববিদ্যালয় কর্মকর্তা *** হরমুজ প্রণালি বন্ধ, চা–সমুচা–দোসার রসনাবঞ্চিত ভারতীয়রা *** ক্ষমা চেয়েছেন নাসীরুদ্দীন পাটওয়ারী, দিয়েছেন ‘অপ্রয়োজনীয়’ কথা আর না বলার প্রতিশ্রুতি *** ঈদের দিন যমুনায় কূটনীতিকসহ সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী *** আইজিপির বাগেরহাটের বাসভবনে চুরির খবরটি ভিত্তিহীন: জেলা পুলিশ *** ড. ইউনূসের চেয়ে বড় বাটপার বাংলাদেশের সরকারে কেউ আসেননি: আনিস আলমগীর *** সরকার গঠনের ২৮ দিনে প্রধানমন্ত্রীর ২৮ পদক্ষেপ ‘অভূতপূর্ব কর্মযজ্ঞ’

অনির্দিষ্টকালের জন্য স্থগিত থালাপতি বিজয়ের শেষ সিনেমা

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১০:৫১ পূর্বাহ্ন, ৯ই জানুয়ারী ২০২৬

#

ছবি: সংগৃহীত

দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রির জনপ্রিয় সুপারস্টার থালাপতি বিজয় ইতোমধ্যে সিনেমা ছাড়ার ঘোষণা দিয়েছেন। ২০২৪ সালে নিজের রাজনৈতিক দল ‘তামিলাগা ভেট্রি কাঝাগম’ (Tamilaga Vettri Kazhagam)-এর প্রতিষ্ঠা করেছেন তিনি। এখন পুরোদস্তুর রাজনীতিবিদ অভিনেতা। আগামী তামিলনাড়ুর বিধানসভা নির্বাচনেও লড়বেন এ রাজনীতিবিদ। তাই অভিনয় ছেড়ে এখন শুধু রাজনীতিতেই মন দিতে চান বিজয়। ইতোমধ্যে কংগ্রেসের সঙ্গে জোট নিয়ে কথা চলছে তার। অভিনেতা সবুজ সংকেত দিলেই আনুষ্ঠানিক ঘোষণা আসবে।

সামনেই তামিলনাড়ু বিধানসভার ভোট। এখন শুধু মন দিয়ে রাজনীতি করতে চান তিনি। তাই অভিনয় জীবনকে ‘আলবিদা’ বলে দিয়েছেন অভিনেতা। সেই দিক থেকে দেখলে ‘জন নয়াগন’ তার শেষ ছবি। রাজনীতিতে যোগ দেওয়ার পর আর কোনো সিনেমায় অভিনয় করেননি তিনি। এটি ছিল বিজয়ের শেষ সিনেমা।

আজ শুক্রবার (৯ই জানুয়ারি) মুক্তি পাওয়ার কথা ছিল ‘জন নয়াগন’ সিনেমাটি। বিজয়ের শেষ সিনেমা দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন তার ভক্ত-অনুরাগীরা। কিন্তু বুধবার (৭ই জানুয়ারি) সার্টিফিকেশন সংক্রান্ত জটিলতায় অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে যায় এইচ বিনোদ পরিচালিত ‘জন নয়াগন’-এর মুক্তি। হতাশ তার ভক্ত-অনুরাগীরা।

ছবি নিয়ে গত কয়েক মাস ধরেই জটিলতা তুঙ্গে উঠেছিল। প্রথমেই আপত্তি জানিয়েছিল সেন্সর বোর্ড। প্রযোজকদের অভিযোগ— এক মাস আগে সেন্সর বোর্ডের কাছে ছবি জমা দিলেও সার্টিফিকেট মেলেনি। শেষে ১৯শে ডিসেম্বর বেশ কিছু দৃশ্য কাটছাঁট এবং সংলাপ মিউট করার পরামর্শ দেয় বোর্ড। কিন্তু সেই সিদ্ধান্ত পছন্দ হয়নি প্রযোজক সংস্থার। কারণ মূল তামিল সিনেমাটি সেন্সর বোর্ডের ছাড়পত্র না পাওয়ায় হিন্দি, তেলেগু, মালায়ালাম, কন্নড় ভাষায় ছবির মুক্তিও স্বাভাবিকভাবেই থমকে গেছে। সে জন্য তারা মামলা করেন মাদ্রাজ হাইকোর্টে।

এ দিন সিনেমা খতিয়ে দেখার জন্য নতুন কমিটি গঠন করার নির্দেশ দেন মাদ্রাজ হাইকোর্টের বিচারপতিরা। তবে এখনো রায় দেননি। এ পরিস্থিতিতে অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে গেল ছবি মুক্তির দিনক্ষণ। ইতোমধ্যে কর্নাটকসহ একাধিক রাজ্যের সিনেমা হলে শুক্রবারের নির্ধারিত শো বাতিল করে দেওয়া হয়েছে। 

হল কর্তৃপক্ষ জানিয়েছেন, অনলাইনে যারা টিকিট কেটেছিলেন, তাদের টাকা অ্যাকাউন্টে ফেরত পাঠিয়ে দেওয়া হবে। আর যারা কাউন্টারে এসে টিকিট কেটেছিলেন, তারা ৮ি জানুয়ারি হলে এসে টাকা ফেরত নিতে পারবেন। ‘জন নয়াগন’ সিনেমায় থালাপতি বিজয়ের বিপরীতে অভিনয় করেছেন অভিনেত্রী পূজা হেগড়ে। আরও আছেন ববি দেওল, মমিতা বাইজু, গৌতম বাসুদেব মেনন, প্রিয়ামণি, নারাইন প্রমুখ। 

জে.এস/

থালাপতি বিজয়

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250