শনিবার, ২৮শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১৫ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** নরসিংদীতে কিশোরীকে অপহরণ ও হত্যা: প্রধান আসামি গাজীপুরে গ্রেপ্তার *** ফাওজুল কবিরের সরকারি বাসায় সাবেক উপদেষ্টাদের ইফতার ও নৈশভোজ *** আমি কিছু দেখিনি, ভুল কিছু করিনি—বিল ক্লিনটনের সাক্ষ্য *** হতাহত নিয়ে পাকিস্তান-আফগানিস্তানের পাল্টাপাল্টি দাবি *** ‘কোনো নির্বাচনই শতভাগ নিখুঁত হয় না’ *** জুলাই গণঅভ্যুত্থানে পুলিশ হত্যার বিষয়টি তদন্ত হবে: মির্জা ফখরুল *** তালেবানের পৃষ্ঠপোষক থেকে কেন প্রতিপক্ষ হয়ে উঠল পাকিস্তান *** ‘ড. ইউনূসের সময়কালে অপসারণ চেষ্টা’—রাষ্ট্রপতির বক্তব্যের কড়া প্রতিক্রিয়া জামায়াত আমিরের *** কবি মোহন রায়হানকে ‘অপমান’ করায় উদীচীর নিন্দা *** কুষ্টিয়ার ‘ওপরওয়ালা’ দাবি করে দেওয়া আমির হামজার বক্তব্য ভাইরাল

সিটি নির্বাচন

জয়ের পথে কুমিল্লায় তাহসিন, ময়মনসিংহে টিটু

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৭:১২ অপরাহ্ন, ৯ই মার্চ ২০২৪

#

ছবি: সংগৃহীত

কুমিল্লা সিটি করপোরেশনের মেয়র পদের উপনির্বাচনে ৯০ আসনের ঘোষিত ফলাফলে বাস প্রতীকের তাহসিন বাহার সূচনা অনেকটা এগিয়ে আছেন।

অপরদিকে ময়মনসিংহ সিটি করপোরেশনের ২২ কেন্দ্রের ফলাফলে ঘড়ি প্রতীকের ইকরামুল হক টিটু অন্যদের চেয়ে বেশ এগিয়ে আছেন।

শনিবার (৯ই মার্চ) দিনভর ইভিএমে ভোট শেষে ফলাফল ঘোষণা শুরু করেন সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা।

কুমিল্লার ফলাফল ঘোষণা করা হচ্ছে জিলা স্কুল মিলনায়তন থেকে। আর ময়মনসিংহের তারেক স্মৃতি অডিটোরিয়াম থেকে ফলাফল ঘোষণা করা হচ্ছে।

সবশেষ কুমিল্লার ১০৫টি কেন্দ্রের মধ্যে ৯০টি কেন্দ্রের ফলাফল পাওয়া গেছে। ঘোষিত ফলাফল অনুযায়ী, বাস প্রতীকের প্রার্থী তাহসিন বাহার সূচনা পেয়েছে ৩৯ হাজার ৭৩২ ভোট; তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মনিরুল হক সাক্কু পেয়েছেন ২২ হাজার ৫৭৬ ভোট।

অপরদিকে ময়মনসিংহের ১২৮টি কেন্দ্রের মধ্যে ৩২টির ফলাফল ইকরামুল হক টিটু ঘড়ি প্রতীকে পেয়েছেন ২৬ হাজার ৭৯২ ভোট; তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাদেকুল হক খান মিল্কী টজু ৬ হাজার ৬৫৬ ভোট।

ওআ/

সিটি নির্বাচন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250