রবিবার, ২২শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** একাত্তরের হত্যাযজ্ঞকে ‘গণহত্যা’ স্বীকৃতির দাবিতে মার্কিন কংগ্রেসে প্রস্তাব *** ‘খায়রুল হক, সেলিনা আইভীসহ অনেকে বিএনপির আমলেও মনগড়া মামলার শিকার’ *** সাংবাদিক আনিস আলমগীরকে প্রধানমন্ত্রীর ফোন *** হামলার ঝুঁকির মধ্যেই খোলা আকাশের নিচে ইরানিদের ঈদের নামাজ *** তারকারা কে কোথায় আছেন ঈদের ছুটিতে *** পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে উৎসবমুখর পরিবেশে *** গ্যাস-সংকটে রান্না বন্ধ, ভারতে দলে দলে বাড়ি ফিরছেন পোশাকশ্রমিকেরা *** নিজস্ব প্রযুক্তি দিয়ে যুক্তরাষ্ট্রের স্টেলথ মিথ ভেঙে দিল ইরান *** কতটা ছড়ালো ঈদের সিনেমার নতুন গান *** ঈদে মুক্তি পেল ৫ সিনেমা, সবচেয়ে বেশি হলে শাকিব খানের ‘প্রিন্স’

কমবে তাপমাত্রা, ৮ বিভাগেই বৃষ্টির সম্ভাবনা

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৩:৪৪ অপরাহ্ন, ৮ই এপ্রিল ২০২৫

#

ফাইল ছবি (সুখবর)

আজ মঙ্গলবার (৮ই এপ্রিল) দেশের আটটি বিভাগেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে জানানো হয়েছে, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দুই-এক জায়গায় অস্থায়ীভাবে বিদ্যুৎ চমকানোসহ দমকা হাওয়া, বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সারাদেশে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে।

আবহাওয়ার পূর্বাভাসে আরও বলা হয়েছে, ফরিদপুর, মাদারীপুর, যশোর, নোয়াখালী, ফেনী, চট্টগ্রাম, বান্দরবান ও রাঙামাটি জেলাগুলোর ওপর দিয়ে যে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, তা আজ কিছু কিছু জায়গা থেকে প্রশমিত হতে পারে। আজ সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

আগামীকাল বুধবারও আটটি বিভাগের দুই-এক জায়গায় অস্থায়ীভাবে বিদ্যুৎ চমকানোসহ দমকা হাওয়া, বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা আছে। সেই সঙ্গে কমবে তাপামাত্রা।

পরদিন বৃহস্পতিবার আটটি বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে বিদ্যুৎ চমকানোসহ দমকা হাওয়া, বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গতকাল সোমবার (৭ই এপ্রিল) দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ফেনীতে, ৩৭ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।

এইচ.এস/

আবহাওয়ার পূর্বাভাস

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250