শনিবার, ২১শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শহীদ মিনারে জামায়াত আমিরকে দেখে ‘রাজাকার’ ও ‘একাত্তরের দালাল’ স্লোগান *** একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা *** ট্রাম্পের বৈশ্বিক শুল্ক বাতিল করলেন মার্কিন সুপ্রিম কোর্ট *** বিমানের পরিচালক হিসেবে জয়েন করিনি: ফয়েজ আহমদ তৈয়্যব *** প্রধানমন্ত্রীর উপদেষ্টাদের দপ্তর বণ্টন, কে কোন দায়িত্ব পেলেন *** জামায়াতের নিবন্ধন বাতিল চেয়ে প্রধানমন্ত্রী বরাবর চিঠি *** ‘প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করে ভারত’ *** এবার পাংশা উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে ‘উদ্বোধনী ব্যানার’ *** মানুষকে যাতে ডাক্তারের পেছনে ঘুরতে না হয়, ডাক্তারই মানুষের পেছনে ঘুরবে: স্বাস্থ্যমন্ত্রী *** সমঝোতার চাঁদা: একই যুক্তি অন্য খাতেও প্রয়োগের আশঙ্কা টিআইবির

হলিউড

রিজার্ভ চুরি নিয়ে আসছে প্রামাণ্যচিত্র ‘বিলিয়ন ডলার হাইস্ট’

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:০৩ অপরাহ্ন, ১৯শে জুলাই ২০২৩

#

ছবি: দ্য ভার্জ

২০১৬ সালে বাংলাদেশ ব্যাংক হ্যাকিংয়ে ৮১ মিলিয়ন ডলার (১০ কোটি ১০ লাখ ডলার) হাতিয়ে নেওয়ার ঘটনা তুলে ধরতে যুক্তরাষ্ট্রে মুক্তি পাচ্ছে 'বিলিয়ন ডলার হাইস্ট' শিরোনামের একটি প্রামাণ্যচিত্র। আগামী ১৫ আগস্ট প্রামাণ্যচিত্রটি মুক্তি পাবে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের প্রযুক্তিভিত্তিক সংবাদমাধ্যম দ্য ভার্জ।

ইউনিভার্সাল পিকচার্স হোম এন্টারটেইনমেন্টের তৈরি ও ড্যানিয়েল গর্ডনের নির্মিত আসন্ন প্রামাণ্যচিত্রটি মনে করিয়ে দেয় বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনা কতটা বাস্তব ছিল। এ ঘটনার পর বিশ্বের সাইবার সিকিউরিটি বিশেষজ্ঞরা কী পরিমাণ সতর্ক হয়ে উঠেছিলেন, সেটিও মনে করিয়ে দেয় এই প্রামাণ্যচিত্র।

ট্রেলারে দেখা গেছে, প্রামাণ্যচিত্রে দেখানো হবে কীভাবে একদল সিকিউরিটি হ্যাকার বাংলাদেশ ব্যাংক থেকে ৮১ মিলিয়ন ডলার হাতিয়ে নিতে সক্ষম হয়। হ্যাকারদের সামান্য ভুল টাইপের কারণে আরও অনেক অর্থ হাতিয়ে নেওয়া থেকে রক্ষা পায় বাংলাদেশ ব্যাংক।

'বিলিয়ন ডলার হাইস্ট' প্রামাণ্যচিত্রে দেখানো হয়েছে, কীভাবে হ্যাকাররা সুইফট (সোসাইটি ফর ওয়ার্ল্ডওয়াইড ইন্টারব্যাংক ফিনান্সিয়াল টেলিকমিউনিকেশন) ব্যাংকিং সিস্টেম ব্যবহার করে ফেডারেল রিজার্ভ ব্যাংক অব নিউইয়র্কে বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের অ্যাকাউন্ট থেকে ১০ কোটি ১০ লাখ ডলার চুরি করে।

আরো পড়ুন: এবার নেটিজেনদের কটাক্ষের শিকার সায়ন্তিকা

প্রামাণ্যচিত্রে সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ ও লেখক মিশা গ্লেনির সাক্ষাৎকার রয়েছে। সেখানে তিনি যুক্তি দিয়েছেন, গণবিধ্বংসী অস্ত্র এবং জলবায়ু পরিবর্তনের মতো মানবতার জন্য একই ধরণের হুমকি সৃষ্টি করে সমন্বিত সাইবার আক্রমণ। বিষয়টি এখন বিশ্বব্যাপী কতটা প্রচলিত হয়ে উঠেছে, তা তুলে ধরেছেন তিনি।

এম/


বাংলাদেশ ব্যাংক ‘বিলিয়ন ডলার হাইস্ট’

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250