শনিবার, ২১শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শহীদ মিনারে জামায়াত আমিরকে দেখে ‘রাজাকার’ ও ‘একাত্তরের দালাল’ স্লোগান *** একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা *** ট্রাম্পের বৈশ্বিক শুল্ক বাতিল করলেন মার্কিন সুপ্রিম কোর্ট *** বিমানের পরিচালক হিসেবে জয়েন করিনি: ফয়েজ আহমদ তৈয়্যব *** প্রধানমন্ত্রীর উপদেষ্টাদের দপ্তর বণ্টন, কে কোন দায়িত্ব পেলেন *** জামায়াতের নিবন্ধন বাতিল চেয়ে প্রধানমন্ত্রী বরাবর চিঠি *** ‘প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করে ভারত’ *** এবার পাংশা উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে ‘উদ্বোধনী ব্যানার’ *** মানুষকে যাতে ডাক্তারের পেছনে ঘুরতে না হয়, ডাক্তারই মানুষের পেছনে ঘুরবে: স্বাস্থ্যমন্ত্রী *** সমঝোতার চাঁদা: একই যুক্তি অন্য খাতেও প্রয়োগের আশঙ্কা টিআইবির

বিশ্বকাপ ট্রফিতে চুমু খেয়ে উন্মোচন করলেন উর্বশী

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ১২:৩০ অপরাহ্ন, ২৬শে আগস্ট ২০২৩

#

ছবি-সংগৃহীত

আইসিসি ওয়ানডে বিশ্বকাপ ভারতের আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে শুরু হতে চলেছে। আগামী ৫ অক্টোবর অনুষ্ঠিত হতে যাওয়া এ বিশ্বকাপের ট্রফি উন্মোচন করলেন বলিউডের অভিনেত্রী উর্বশী রাউতেলা। একটি ভিডিওতে দেখা যায়, ট্রফিতে চুমু দিচ্ছেন উর্বশী। 

এর আগে কাতার ফুটবল বিশ্বকাপের ট্রফি উন্মোচন করেছিলেন অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। তার সঙ্গে ছিলেন স্পেনের বিশ্বকাপজয়ী অধিনায়ক ইকার ক্যাসিয়াস। 

টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, বিশ্বকাপ ট্রফি উন্মোচনের নজির শুরু হলো ভারতীয় অভিনেত্রীদের হাতে।  এবার প্যারিসে আইসিসি ট্রফি উন্মোচন করেছেন বলি সুন্দরী উর্বশী রাউতেলা। সোনালি পোশাক পরে প্যারিসে আইফেল টাওয়ারের সামনে এক ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হলেন তিনি।

আরো পড়ুনসৌদি লিগে আল নাসরের প্রথম জয়

ট্রফি উন্মোচনের পর স্যোশাল মিডিয়ায় ছবি শেয়ার করে উর্বশী লিখলেন, ‘প্রথম অভিনেত্রী আমিই যে আইসিসি ক্রিকেট ওয়ার্ল্ড কাপের ট্রফির উন্মোচন করলাম। আইফেল টাওয়ারের সামনেই এই কাজ করলাম আমি।

উর্বশী রাউতেলাকে সম্প্রতি তেলেগু সিনেমা ‘ব্রো দ্য অবতার’-এ দেখা গেছে। এই ছবির একটি গানে পারফর্ম করেছেন তিনি। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন পবন কল্যাণ, সাই ধরম তেজ, কেতিকা শর্মা, রোহিণী মলেত্তি প্রমুখ।

এসি/ওআ/




বিশ্বকাপ ট্রফি উর্বশী

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250