শনিবার, ২৮শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১৫ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘আসিফ নজরুল তৃতীয় শ্রেণির লেখক’ *** নরসিংদীতে কিশোরীকে অপহরণ ও হত্যা: প্রধান আসামি গাজীপুরে গ্রেপ্তার *** ফাওজুল কবিরের সরকারি বাসায় সাবেক উপদেষ্টাদের ইফতার ও নৈশভোজ *** আমি কিছু দেখিনি, ভুল কিছু করিনি—বিল ক্লিনটনের সাক্ষ্য *** হতাহত নিয়ে পাকিস্তান-আফগানিস্তানের পাল্টাপাল্টি দাবি *** ‘কোনো নির্বাচনই শতভাগ নিখুঁত হয় না’ *** জুলাই গণঅভ্যুত্থানে পুলিশ হত্যার বিষয়টি তদন্ত হবে: মির্জা ফখরুল *** তালেবানের পৃষ্ঠপোষক থেকে কেন প্রতিপক্ষ হয়ে উঠল পাকিস্তান *** ‘ড. ইউনূসের সময়কালে অপসারণ চেষ্টা’—রাষ্ট্রপতির বক্তব্যের কড়া প্রতিক্রিয়া জামায়াত আমিরের *** কবি মোহন রায়হানকে ‘অপমান’ করায় উদীচীর নিন্দা

‘মুরগি’ বানিয়ে শাস্তি দেওয়ায় সরকারি কর্মকর্তা বরখাস্ত

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:২৩ অপরাহ্ন, ১৬ই সেপ্টেম্বর ২০২৩

#

এক ব্যক্তিকে মুরগির মতো করে বসিয়ে শাস্তি দেওয়ায় বরখাস্ত হলেন এক সরকারি কর্মকর্তা। ভারতের উত্তর প্রদেশের বেরেলি জেলার মিরাজগঞ্জ শহরে এমন ঘটনা ঘটেছে। 

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, বেরেলি জেলার মিরাজগঞ্জ শহরের সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেট (এসডিএম) উদিত পাবারের কাছে শ্মশানের জায়গা পাওয়ার জন্য যান ভুক্তভোগী পাপ্পু। এসময় তাকে মুরগির মতো করে বসিয়ে শাস্তি দেওয়া হয়। 

তবে অভিযুক্ত পাবার এ অভিযোগ অস্বীকার করে জানিয়েছেন, ভুক্তভোগী নিজেই ওই অঙ্গভঙ্গিতে বসেছিলেন। 

পাপ্পু জানান, অন্যান্য গ্রামবাসীর সঙ্গে শ্মশানের জায়গার জন্য তিনি এসডিএম অফিসে যান। তিনি আমাদের অনুরোধ না রেখে আমাকে মুরগির মতো বসিয়ে রেখেছিলেন। আমি যখন জিজ্ঞেস করলাম কেন এমন করলেন? তিনি আমাকে আরও নির্যাতন করতে লাগলেন। 

এ নিয়ে অভিযুক্ত উদিত পাবার বলেন, গ্রামবাসীদের মধ্যে একজন হঠাৎ করে ওই অঙ্গভঙ্গিতে বসেন। আমি তাঁকে জিজ্ঞেস করেছিলাম, কেন এমন করলেন? এমন সময় একজন ভিডিওটি ধারণ করে। আমি তাঁকে শাস্তি দিয়েছি এটি সত্য নয়। 

বেরেলি জেলার ম্যাজিস্ট্রেট শিবকান্ত দ্বিবেদী বলেন, তদন্তে উদিতের বিরুদ্ধে অবহেলার প্রমাণ মিলেছে। এ জন্য তাঁকে বরখাস্ত করা হয়েছে।  

ওআ/

বরখাস্ত শাস্তি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250