শনিবার, ২১শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শহীদ মিনারে জামায়াত আমিরকে দেখে ‘রাজাকার’ ও ‘একাত্তরের দালাল’ স্লোগান *** একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা *** ট্রাম্পের বৈশ্বিক শুল্ক বাতিল করলেন মার্কিন সুপ্রিম কোর্ট *** বিমানের পরিচালক হিসেবে জয়েন করিনি: ফয়েজ আহমদ তৈয়্যব *** প্রধানমন্ত্রীর উপদেষ্টাদের দপ্তর বণ্টন, কে কোন দায়িত্ব পেলেন *** জামায়াতের নিবন্ধন বাতিল চেয়ে প্রধানমন্ত্রী বরাবর চিঠি *** ‘প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করে ভারত’ *** এবার পাংশা উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে ‘উদ্বোধনী ব্যানার’ *** মানুষকে যাতে ডাক্তারের পেছনে ঘুরতে না হয়, ডাক্তারই মানুষের পেছনে ঘুরবে: স্বাস্থ্যমন্ত্রী *** সমঝোতার চাঁদা: একই যুক্তি অন্য খাতেও প্রয়োগের আশঙ্কা টিআইবির

ঢালিউড

‘অন্তর্জাল’ আসছে ৮ সেপ্টেম্বর

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০১:৩১ অপরাহ্ন, ১০ই জুলাই ২০২৩

#

‘অন্তর্জাল’ আসছে ৮ সেপ্টেম্বর - ছবি: সংগৃহীত

দেশের প্রথম সাইবার থ্রিলার সিনেমা অন্তর্জাল বিশ্বের ৫ মহাদেশে মুক্তি পাবে ৮ সেপ্টেম্বর। ঈদুল আজহায় মুক্তির কথা ছিল সিনেমাটির । টিজার, গান, সংবাদ সম্মেলনসহ সব রকমের প্রচারণা শেষ করলেও ঈদে আর মুক্তি পায়নি সিনেমাটি। এবার নতুন মুক্তির তারিখ জানালেন ‘অন্তর্জাল’এর পরিচালক দীপঙ্কর দীপন।

নির্মাতা জানান, বাংলাদেশের সিনেমা হলের ব্যবসা ঈদকেন্দ্রিক না হয়ে সারা বছরের হোক। নয়তো সিনেমা হল টিকে থাকতে পারবে না। ঈদের তিনটি সিনেমা ভাল ব্যবসা করে যাচ্ছে। ঈদের সিনেমারগুলোর বাম্পার ব্যবসা ও শোকের মাস আগস্টকে মাথায় রেখে আমরা ‘অন্তর্জাল’ মুক্তির তারিখ চূড়ান্ত করেছি ৮ সেপ্টেম্বর। 

এর আগে ‘ঢাকা অ্যাটাক’ ও ‘অপারেশন সুন্দরবন’নির্মাণ করেছেন দীপন। সিনেমা দুটি বেশ আলোচনাতেও ছিল।  সিনেমা দুটিতে তিনি বড় ক্যানভাস এবং ভিএফএক্স নির্ভর সিনেমায় সক্ষমতা ভালভাবেই প্রমাণ করেছেন।

দীপনের ভাষ্য, ‘অন্তর্জাল’ সিনেমার একটি ঝলক আপনারা টিজারে দেখেছেন মাত্র। সেটি শুধুই ঝলক। অন্তর্জাল সিনেমায় আরো আছে অনেক কিছু। এছাড়া আধুনিক টেকনোলজি- হলোগ্রাফিক ক্যারেক্টার, হোম অ্যাপ্লায়েন্স রোবট, সিকিউরিটি রোবট- রোবোড্রোন, লেজার প্রটেক্টেড প্রিজন ইত্যাদি এসব সুষ্ঠুভাবে করার জন্য প্রচুর পরিমাণে থ্রিডি অ্যানিমেশন টেকনোলজি ব্যবহার করা হয়েছে। প্রায় ৯৫ হাজার ফ্রেমের ভিএফএক্স ব্যবহার করা হয়েছে, যা বাংলাদেশে প্রথম।

সিনেমাটি নিয়ে সিয়াম বলেন, ‘৮ সেপ্টেম্বর অন্তর্জাল দেখতে আপনার কাছের সিনেমা হলে আসুন। সেপ্টেম্বর হয়ে উঠুক অন্তর্জালময়। অন্তর্জাল আপনাদের ভালবাসা অর্জন করবে- এই অভিপ্রায়ে আমরা দীর্ঘদিন পরিশ্রম করেছি। ৮ সেপ্টেম্বর থেকে অন্তর্জাল আপনাদের- আমরা অধীর আগ্রহে অপেক্ষায় থাকব আপনাদের প্রতিক্রিয়ার, আপনাদের ভালবাসার।’

আরো পড়ুন:ফেসবুক স্ট্যাটাসে কাকে খোঁচা দিলেন শাকিব খান?

‘অন্তর্জাল’ এ অভিনয় করেছেন  সিয়াম আহমেদ, বিদ্যা সিনহা মিম, এবিএম সুমন, সুনেরাহ বিনতে কামাল।  গল্প লিখেছেন দীপংকর দীপন, সাইফুল্লাহ রিয়াদ ও আশা জাহিদ। চিত্রনাট্য লিখেছেন পরিচালক নিজেই। সরকারের আইসিটি ডিভিশনের উদ্যোগে নির্মিত এই সিনেমার প্রযোজনা প্রতিষ্ঠান মোশন পিপল স্টুডিও। সার্বিক সহযোগিতায় স্পেলবাউন্ড লিও বার্নেট।

এম/


‘অন্তর্জাল’ সেপ্টেম্বর

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250