শনিবার, ২৮শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১৫ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** নরসিংদীতে কিশোরীকে অপহরণ ও হত্যা: প্রধান আসামি গাজীপুরে গ্রেপ্তার *** ফাওজুল কবিরের সরকারি বাসায় সাবেক উপদেষ্টাদের ইফতার ও নৈশভোজ *** আমি কিছু দেখিনি, ভুল কিছু করিনি—বিল ক্লিনটনের সাক্ষ্য *** হতাহত নিয়ে পাকিস্তান-আফগানিস্তানের পাল্টাপাল্টি দাবি *** ‘কোনো নির্বাচনই শতভাগ নিখুঁত হয় না’ *** জুলাই গণঅভ্যুত্থানে পুলিশ হত্যার বিষয়টি তদন্ত হবে: মির্জা ফখরুল *** তালেবানের পৃষ্ঠপোষক থেকে কেন প্রতিপক্ষ হয়ে উঠল পাকিস্তান *** ‘ড. ইউনূসের সময়কালে অপসারণ চেষ্টা’—রাষ্ট্রপতির বক্তব্যের কড়া প্রতিক্রিয়া জামায়াত আমিরের *** কবি মোহন রায়হানকে ‘অপমান’ করায় উদীচীর নিন্দা *** কুষ্টিয়ার ‘ওপরওয়ালা’ দাবি করে দেওয়া আমির হামজার বক্তব্য ভাইরাল

৮ ঘণ্টা পর দৌলতদিয়া-পাটুরিয়ায় ফেরি চলাচল শুরু

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১১:৫৫ পূর্বাহ্ন, ১০ই জানুয়ারী ২০২৪

#

ছবি: সংগৃহীত

ঘন কুয়াশার কারণে দুর্ঘটনা এড়াতে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ৮ ঘণ্টা বন্ধ থাকার পর ফেরি চলাচল শুরু হয়েছে।

বুধবার (১০ই জানুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে পদ্মা নদীতে ফেরি চলাচল শুরু হয়।

এরআগে মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে এ‌ নৌরু‌টে কুয়াশার ঘনত্ব বৃদ্ধি পাওয়ায় ফেরি চলাচল বন্ধ ক‌রে দেওয়া হয়। এ সময় দিক ভুলে যাওয়ায় ৩টি লোড ফেরি মঝনদীতে পদ্মার চরে নোঙ্গর করে আটকা পড়ে।

বিআইডব্লিউটিসি দৌলত‌দিয়া ঘাটের সহকারী ব্যবস্থাপক মো. আব্দুর রহিম জানান, কুয়াশার ঘনত্ব বেড়ে যাওয়ায় রাত সোয়া ১১টা থেকে এ রুটে ফে‌রি চলাচল বন্ধ রাখা হয়েছিলো। কুয়াশার ঘনত্ব কমে গেলে পুনরায় ফেরি চলাচল স্বাভাবিক হয়। বর্তমা‌নে এ রুটে ছোট বড় ১৭‌টি চলাচল করছে।

ওআ/

দৌলতদিয়া-পাটুরিয়া

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250