বৃহস্পতিবার, ১৯শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৫ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** আজও মধ্যপ্রাচ্যের ২৬ ফ্লাইট বাতিল *** চাঁদ দেখা যায়নি, সৌদি আরবে ঈদ শুক্রবার *** স্থানীয় সরকার নির্বাচন এ বছরেই: মির্জা ফখরুল *** গুম, খুনের শিকার পরিবারে ‘ঈদ উপহার’ পাঠাচ্ছেন তারেক রহমান *** সহশিল্পীদের চোখে অভিনেতা শামস সুমন *** স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে ফেসবুক ইভেন্টে ‘ইন্টারেস্টেড’ ক্লিকে বরখাস্ত হলেন বিশ্ববিদ্যালয় কর্মকর্তা *** হরমুজ প্রণালি বন্ধ, চা–সমুচা–দোসার রসনাবঞ্চিত ভারতীয়রা *** ক্ষমা চেয়েছেন নাসীরুদ্দীন পাটওয়ারী, দিয়েছেন ‘অপ্রয়োজনীয়’ কথা আর না বলার প্রতিশ্রুতি *** ঈদের দিন যমুনায় কূটনীতিকসহ সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী *** আইজিপির বাগেরহাটের বাসভবনে চুরির খবরটি ভিত্তিহীন: জেলা পুলিশ

১০০ ফুট নিচে পড়েও জীবিত শিশু

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:৫১ অপরাহ্ন, ১৪ই আগস্ট ২০২৩

#

প্রকৃতির এক অপার বিস্ময় যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা অঙ্গরাজ্যের গ্র্যান্ড ক্যানিয়ন। এখানে যেন সৌন্দর্য ও বিপদ একে অপরের সাথে হাত ধরাধরি করে রয়েছে। সম্প্রতি পরিবারের সদস্যদের সঙ্গে সেখানে বেড়াতে গিয়ে প্রায় ১০০ ফুট নিচে পড়ে যায় ১৩ বছরের এক শিশু। এত উপর থেকে পরে যাওয়ার পরও তাঁকে জীবিত উদ্ধার করা হয়েছে।

৮ আগস্ট গ্র্যান্ড ক্যানিয়নের অন্যতম আকর্ষণীয় স্থান নর্থ রিমে এ ঘটনা ঘটে। উদ্ধার করা ওই শিশুর নাম উইয়াট কাফম্যান। তার বাড়ি নর্থ ডাকোটা অঙ্গরাজ্যে।

স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, দুই ঘণ্টার চেষ্টায় কাফম্যানকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে গ্র্যান্ড ক্যানিয়ন ন্যাশনাল পার্কের একটি উদ্ধারকারী দল। পরে তাকে হেলিকপ্টারে লস অ্যাঞ্জেলেস হাসপাতালে ভর্তি করা হয়। তার ৯টি কশেরুকা ভেঙে গেছে। প্লিহা ফেটেছে। হাত ভেঙেছে এবং ফুসফুস ক্ষতিগ্রস্ত হয়েছে।

একটি স্থানীয় টেলিভিশন চ্যানেল কেপিএনএক্সকে উইয়াট জানায়, একবারে প্রান্তে চলে গিয়েছিল সে, যাতে অন্যরা ছবি তুলতে পারে।

শিশুটির ভাষ্যমতে, সে অনেকটা বসে পড়ে এক হাত দিয়ে একটি পাথর আঁকড়ে ধরেছিল। যখন পাথর থেকে হাত সরে যায়, সে নিচে পড়তে থাকে।

‘পড়ে যাওয়ার পর আর আমার কিছু মনে নেই’, বলেছে উইয়াট। 

এদিকে ছেলে উইয়াটকে উদ্ধারে সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা জানান বাবা ব্রেইন কাফম্যান।

এম.এস.এইচ/

শিশু

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250