বৃহস্পতিবার, ১৯শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৫ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** আজও মধ্যপ্রাচ্যের ২৬ ফ্লাইট বাতিল *** চাঁদ দেখা যায়নি, সৌদি আরবে ঈদ শুক্রবার *** স্থানীয় সরকার নির্বাচন এ বছরেই: মির্জা ফখরুল *** গুম, খুনের শিকার পরিবারে ‘ঈদ উপহার’ পাঠাচ্ছেন তারেক রহমান *** সহশিল্পীদের চোখে অভিনেতা শামস সুমন *** স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে ফেসবুক ইভেন্টে ‘ইন্টারেস্টেড’ ক্লিকে বরখাস্ত হলেন বিশ্ববিদ্যালয় কর্মকর্তা *** হরমুজ প্রণালি বন্ধ, চা–সমুচা–দোসার রসনাবঞ্চিত ভারতীয়রা *** ক্ষমা চেয়েছেন নাসীরুদ্দীন পাটওয়ারী, দিয়েছেন ‘অপ্রয়োজনীয়’ কথা আর না বলার প্রতিশ্রুতি *** ঈদের দিন যমুনায় কূটনীতিকসহ সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী *** আইজিপির বাগেরহাটের বাসভবনে চুরির খবরটি ভিত্তিহীন: জেলা পুলিশ

হোয়াটসঅ্যাপে নিজেকে যেভাবে লুকাবেন

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:১৯ অপরাহ্ন, ২০শে ডিসেম্বর ২০২৩

#

ছবি : সংগৃহীত

মেটার মালিকানাধীন জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফরম হোয়াটসঅ্যাপ চালু করলেই অন্য ব্যবহারকারীরা স্বয়ংক্রিয়ভাবে আমাদের অনলাইন স্ট্যাটাস জানতে পারেন। এতে অনেকেরই ব্যক্তিগত গোপনীয়তা নষ্ট হয়। তবে আপনি চাইলেই হোয়াটসঅ্যাপ অনলাইন স্ট্যাটাস লুকিয়ে রাখতে পারবেন। এতে আপনার অনলাইন স্ট্যাটাস লুকিয়ে রাখলে, কেউ আপনাকে অনলাইনে দেখতে পাবে না। 

অর্থাৎ আপনি অনলাইন থেকে অন্যকারও সাথে কথা বললেও কেউ জানতে পারবে না। ফলে আপনার যার সাথে মন চায়, তার সাথেই গোপনে কথা বলতে পারবেন। হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন, অথচ এতে লুকিয়ে থাকা বিভিন্ন ফিচার সম্পর্কে এখনও জানেন না? শুনলে অবাক হবেন, হোয়াটসঅ্যাপ আপনার গোপনীয়তা বজায় রাখতে অনেক ধরনের নিরাপত্তা ফিচার যুক্ত করেছে। 

আরো পড়ুন : কোন গিয়ারে গাড়ি চালালে পেট্রোল কম লাগে?

অনলাইন স্ট্যাটাস লুকানোর জন্য, আপনাকে প্রথমে হোয়াটসঅ্যাপ সেটিংসে যেতে হবে, এরপর প্রাইভেসি অপশনে যেতে হবে। এখানে আপনি লাস্ট সিন এবং অনলাইনের অপশন দেখতে পাবেন। এটিতে ক্লিক করুন।

সবার আগে আপনাকে আপনার শেষ দেখা স্ট্যাটাস নোবডিতে রাখতে হবে। এরপর অনলাইন স্ট্যাটাসও নিজে থেকেই নোবডি হয়ে যাবে। আপনি অনলাইনের জন্য একই সেটিংস বেছে নিতে পারবেন। যেভাবে আপনি লাস্ট সিনের জন্য বেছে নিয়েছেন।

এই সেটিংটি চালু করার পরে, কেউ আপনাকে অনলাইনে দেখতে পাবে না। আপনি যখন এই সেটিংটি চালু রাখবেন, তখন আপনি অন্যদের অনলাইন স্ট্যাটাসও দেখতে পারবেন না। ফলে অন্য কেউ অনলাইন আছে কি না, তা জানতে পারবে না। একইভাবে, আপনার প্রোফাইল ফটো, সম্পর্কে, স্ট্যাটাসের সেটিংস পরিবর্তন করলে আপনি যাকে যাকে কোনো স্ট্যাটাস দেখাতে চান না, তা লুকোতে পারবেন। আর নিজের মতো করে অ্যাপটি ব্যবহার করতে পারবেন।

এস/ আই.কে.জে/

হোয়াটসঅ্যাপ যেভাবে লুকাবেন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250