শনিবার, ২১শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শহীদ মিনারে জামায়াত আমিরকে দেখে ‘রাজাকার’ ও ‘একাত্তরের দালাল’ স্লোগান *** একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা *** ট্রাম্পের বৈশ্বিক শুল্ক বাতিল করলেন মার্কিন সুপ্রিম কোর্ট *** বিমানের পরিচালক হিসেবে জয়েন করিনি: ফয়েজ আহমদ তৈয়্যব *** প্রধানমন্ত্রীর উপদেষ্টাদের দপ্তর বণ্টন, কে কোন দায়িত্ব পেলেন *** জামায়াতের নিবন্ধন বাতিল চেয়ে প্রধানমন্ত্রী বরাবর চিঠি *** ‘প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করে ভারত’ *** এবার পাংশা উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে ‘উদ্বোধনী ব্যানার’ *** মানুষকে যাতে ডাক্তারের পেছনে ঘুরতে না হয়, ডাক্তারই মানুষের পেছনে ঘুরবে: স্বাস্থ্যমন্ত্রী *** সমঝোতার চাঁদা: একই যুক্তি অন্য খাতেও প্রয়োগের আশঙ্কা টিআইবির

শিশু একাডেমিতে রবীন্দ্রনাথের ১৬২তম জন্মবার্ষিকী উদযাপন

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১২:৩১ অপরাহ্ন, ৯ই মে ২০২৩

#

ছবি: সংগৃহীত

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে বাংলাদেশ শিশু একাডেমিতে সোমবার ২৫শে বৈশাখ ১৪৩০, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬২তম জন্মবার্ষিকী উদযাপিত হয়েছে। 'হৃদয় আমার নাচেরে আজিকে' শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা।

'হৃদয় আমার নাচেরে আজিকে' গানটি গাওয়ার মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।

প্রধান অতিথির বক্তব্যে ফজিলাতুন নেসা ইন্দিরা বলেন, 'রবীন্দ্রনাথ ঠাকুর তার জীবনকে দেখেছেন অত্যন্ত গভীরভাবে যা তার লেখা কবিতা, গান, ছোটগল্প, প্রবন্ধে ফুটে উঠেছে। তার গান, কবিতা, ছোটগল্প, প্রবন্ধ, উপন্যাস আমাদের প্রেরণার উৎস। যখন চারপাশে শুধুই অন্ধকার তখন পথের দিশারি হয়ে ওঠেন রবীন্দ্রনাথ।'

তিনি আরও বলেন, 'রবীন্দ্রনাথ কেবলই কবি বা শিল্পীই ছিলেন না তিনি ছিলেন প্রকৃত দেশপ্রেমিক। রবীন্দ্রনাথ ঠাকুরের মানবকল্যাণ ও জনগণের উন্নয়নের যে দর্শন ছিল তা অনুসরণ করে কাজ করে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।’
রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬২তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত কবিতা আবৃত্তি ও রচনা প্রতিযোগিতায় বিজয়ী শিশুদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। পরে শিশু একাডেমির শিশুদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান মঞ্চস্থ হয়। রবীন্দ্রনাথের কালজয়ী গান, কবিতা ও নৃত্যের তালে তালে উদযাপিত হয় রবীন্দ্র জয়ন্তী। 

আরো পড়ুন: হাতে গুরুতর আঘাত পেয়েও গান চালিয়ে গেলেন অরিজিত

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মোঃ হাসানুজ্জামান কল্লোল। সভাপতিত্ব করেন শিশু একাডেমির চেয়ারম্যান লাকী ইনাম। শিশু একাডেমির মহাপরিচালক আনজীর লিটন অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন।

এসি/ আই. কে. জে/

শিশু একাডেমি রবীন্দ্রনাথ জন্মবার্ষিকী উদযাপন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250