শনিবার, ২১শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শহীদ মিনারে জামায়াত আমিরকে দেখে ‘রাজাকার’ ও ‘একাত্তরের দালাল’ স্লোগান *** একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা *** ট্রাম্পের বৈশ্বিক শুল্ক বাতিল করলেন মার্কিন সুপ্রিম কোর্ট *** বিমানের পরিচালক হিসেবে জয়েন করিনি: ফয়েজ আহমদ তৈয়্যব *** প্রধানমন্ত্রীর উপদেষ্টাদের দপ্তর বণ্টন, কে কোন দায়িত্ব পেলেন *** জামায়াতের নিবন্ধন বাতিল চেয়ে প্রধানমন্ত্রী বরাবর চিঠি *** ‘প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করে ভারত’ *** এবার পাংশা উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে ‘উদ্বোধনী ব্যানার’ *** মানুষকে যাতে ডাক্তারের পেছনে ঘুরতে না হয়, ডাক্তারই মানুষের পেছনে ঘুরবে: স্বাস্থ্যমন্ত্রী *** সমঝোতার চাঁদা: একই যুক্তি অন্য খাতেও প্রয়োগের আশঙ্কা টিআইবির

শিশু একাডেমিতে ৬ দিনব্যাপি শিশু নাট্যোৎসব

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৬:৩৫ অপরাহ্ন, ৩রা অক্টোবর ২০২৩

#

ছবি: সংগৃহীত

'শিশুর জন্য বিনিয়োগ করি, ভবিষ্যতের বিশ্ব গড়ি' - এই প্রতিপাদ্য নিয়ে উদযাপিত হলো এবারের বিশ্ব শিশু দিবস। বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ-২০২৩ উপলক্ষে বাংলাদেশ শিশু একাডেমী আয়োজন করেছে প্রথম শিশু নাট্যোৎসব। ৩ অক্টোবর থেকে ৮ অক্টোবর ৫টি স্কুল ও শিশু একাডেমীর অংশগ্রহণে এ নাটক উৎসব অনুষ্ঠিত হবে। 

শিশু নাট্যোৎসবের প্রথম দিন ০৩ অক্টোবর মঞ্চস্থ হবে বর্ণমালা থিয়েটার, লালমনিরহাটের প্রযোজনায় নাটক অবাক জলপান। রচনা সুকুমার রায় এবং নির্দেশনা দিয়েছেন মতিয়ার রহমান। 


০৪ অক্টোবর দ্বিতীয় দিনে মঞ্চস্থ হবে উদয়ন মাধ্যমিক বিদ্যালযয়েরর শিক্ষার্থীদের প্রযোজনা ‘প্রকৃতি’। মূলভাবনা আহসান খান। পান্ডুলিপি জয়া মারিয়া কস্তা ও দেবলীনা চন্দ্র দৈবী, নাটকটির নির্দেশনা দিয়েছেন ইফতি শাহরিয়ার রাইয়ান। 

নেত্রকোনার বিদ্যাভুবন প্রযোজিত নাটক ‘চিরায়ত বাংলা’ মঞ্চস্থ হবে উৎসবের তৃতীয় দিন ০৫ অক্টোবর। রচনা ও নির্দেশনা দিয়েছেন শেখ আল মামুন।

ঢাকা রেসিডেনসিয়াল কলেজের প্রযোজনায় নাটক ‘ডাকঘর’ মঞ্চস্থ হবে আগামী ৬ অক্টোবর। রচনা রবীন্দ্রনাথ ঠাকুর, নির্দেশনা দিয়েছেন মৌসুমী আক্তার এবং খন্দকার রাকিবুল হক। 

উৎসবের ৫ম দিনে মঞ্চস্থ হবে স্কলাসটিকা স্কুলের শিক্ষার্থীদের প্রযোজনায় নাটক ‘তাসের দেশ’। রচনা রবীন্দ্রনাথ ঠাকুর। নাটকটি নির্দেশনা দিয়েছেন সানী ঘোষ রবি। 

উৎসবের সমাপনী দিনে মঞ্চস্থ হবে শিশু একাডেমি থিয়েটারের দ্বিতীয় প্রযোজনা ‘আনন্দ’। রচনা আনজীর লিটন। নাটকটি নির্দেশনা দিয়েছেন মনামী ইসলাম কনক এবং মো. মনিরুজ্জামান। 

প্রথমবারের মতো আয়োজিত শিশু নাট্যোৎসবে প্রতিদিন বিকেল পাঁচটায় বাংলাদেশ শিশু একাডেমি মিলনায়তনে  নাটকগুলো  মঞ্চস্থ হবে।

এস/ আই.কে.জে/

শিশু একাডেমি ৬ দিন ব্যাপি নাট্যোৎসব

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250