বুধবার, ১৮ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৩রা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** চা বিক্রেতা বৃদ্ধা ও নাতনির কাছে ঈদ উপহার পাঠালেন প্রধানমন্ত্রী *** কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারে ইউরোপীয় পার্লামেন্টের হস্তক্ষেপ দাবি আওয়ামী লীগের *** কারাবন্দি আওয়ামী লীগ নেতাকর্মীদের জন্য দোয়ার আয়োজন, অতঃপর... *** ১০ বছরে বাংলাদেশে শ্রমবাজারে প্রবেশ করা অর্ধেক তরুণই কাজ পায়নি: বিশ্বব্যাংক *** ‘জামায়াতের সঙ্গে বিএনপি আপস করায় প্রধানমন্ত্রীর দুঃখপ্রকাশ করা উচিত’ *** সরকারের প্রশাসক-ভিসি নিয়োগ ‘গণতান্ত্রিক ধারাবাহিকতার পরিপন্থী’: জামায়াত *** ‘বিএনপিকে যারা মানবে না, তারা ফ্যামিলি কার্ড পাবে না’ *** পয়লা বৈশাখে টাঙ্গাইলে কৃষক কার্ড কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী *** চীন কখনো বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করেনি: জামায়াত আমির *** প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফরে মধ্যপ্রাচ্য অগ্রাধিকার পেতে পারে

মুম্বাইয়ের রাস্তায় অটোরিকশায় নিক-প্রিয়াঙ্কা

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১০:২৩ পূর্বাহ্ন, ৫ই এপ্রিল ২০২৩

#

ছবি: সংগৃহীত

 হলিউড-বলিউড তারকাদের উপস্থিতিতে মুম্বাইয়ে বসেছিল তারকাদের হাট। নীতা এবং মুকেশ আম্বানির সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধন উপলক্ষে এক ছাদের নিচে মিলনমেলা ঘটেছিল বড় বড় তারকাদের। তবে দীর্ঘ দিন পর স্বামী-সন্তান নিয়ে দেশে ফিরে প্রিয়াঙ্কা শুধু চার দেয়ালে বন্দি থাকতে চাননি।

স্বামী নিককে নিয়ে নিজ দেশের আলো-বাতাস ও মাটির গন্ধ শুঁকতে বেরিয়ে পড়েছেন মুম্বাইয়ের রাস্তায়। তাও আবার প্রাইভেট কার নয়, সোজা গিয়ে উঠলেন অটোরিকশায়।

ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টিভির তথ্য অনুযায়ী প্রিয়াঙ্কার রঙিন পোশাকে যেন ঝলমল করে উঠেছে রাতের মুম্বাই। অটোকে ফ্রেমে রেখে নিকের সঙ্গে একের পর এক ছবি তুলেছেন অভিনেত্রী।

এসময় নিকের পরনে ছিল গাঢ় নীল স্যুট-প্যান্ট। আর প্রিয়াঙ্কার টু-পিস গাউন লুটোচ্ছে রাস্তায়। পোশাক সামলে তিনি ভর দিলেন নিকের গায়ে। নিক হাত রেখেছেন হলদে-কালো অটোর ছাদে। এমনই বেশ কিছু ছবি ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। যা দেখে ভক্তরা বলছেন, ‘নিক ঘরজামাই থেকে যাক, আর ফিরতে হবে না।’ আবার কেউ প্রিয়াঙ্কাকে স্বতঃস্ফূর্তভাবে আনন্দ করতে দেখে বললেন, ‘বলিউডের রানি ফিরে এসেছে।’

প্রসঙ্গত বলিউড ছেড়ে প্রিয়াঙ্কা বর্তমানে ব্যস্ত আছেন হলিউডকে ঘিরেই। খুব শিগগিরই অভিনেত্রীকে দেখা যাবে সাই-ফাই অ্যাকশন থ্রিলার ‘সিটাডেল’ সিরিজে। এছাড়া রোমান্টিক কমেডি ‘লাভ এগেইন’-এও অভিনয় করছেন তিনি। এতে তার বিপরীতে দেখা যাবে স্যাম হিউয়্যানকে।

এম/

Important Urgent

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250