বুধবার, ১৮ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৪ঠা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ড. ইউনূসের চেয়ে বড় বাটপার বাংলাদেশের সরকারে কেউ আসেননি: আনিস আলমগীর *** সরকার গঠনের ২৮ দিনে প্রধানমন্ত্রীর ২৮ পদক্ষেপ ‘অভূতপূর্ব কর্মযজ্ঞ’ *** মুসলিম হও, নয়তো মৃত্যু—নাইজেরিয়ায় খ্রিষ্টান সম্প্রদায়কে জঙ্গিদের হুমকি *** ইরান যুদ্ধের মধ্যেই কিউবা দখলের হুমকি, ট্রাম্পের মতিগতি কী? *** ধর্ষণ প্রতিকারে বিশেষ পদক্ষেপ নেবে সরকার *** চা বিক্রেতা বৃদ্ধা ও নাতনির কাছে ঈদ উপহার পাঠালেন প্রধানমন্ত্রী *** কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারে ইউরোপীয় পার্লামেন্টের হস্তক্ষেপ দাবি আওয়ামী লীগের *** কারাবন্দি আওয়ামী লীগ নেতাকর্মীদের জন্য দোয়ার আয়োজন, অতঃপর... *** ১০ বছরে বাংলাদেশে শ্রমবাজারে প্রবেশ করা অর্ধেক তরুণই কাজ পায়নি: বিশ্বব্যাংক *** ‘জামায়াতের সঙ্গে বিএনপি আপস করায় প্রধানমন্ত্রীর দুঃখপ্রকাশ করা উচিত’

ভোটকেন্দ্রের খসড়া তালিকার উপর ৮৫৯টি দাবি-আপত্তি

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১২:৩৮ অপরাহ্ন, ৩রা সেপ্টেম্বর ২০২৩

#

প্রতীকী ছবি

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটকেন্দ্রের খসড়া তালিকার উপর মোট ৮৫৯টি দাবি-আপত্তি আবেদন জমা পড়েছে। আগামী ১১ সেপ্টেম্বরের মধ্যে এসব দাবি-আপত্তি নিষ্পত্তি করে ১৭ সেপ্টেম্বরের মধ্যে খসড়া ভোটকেন্দ্রের তালিকা চূড়ান্ত করে তা নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ে পাঠাতে হবে। 

রবিবার (৩ সেপ্টেম্বর) নির্বাচন কমিশন (ইসি) সূত্রে এ তত জানা গেছে। 

ইসির ১০টি আঞ্চলিক নির্বাচন অফিসের তথ্য অনুযায়ী, সবচেয়ে বেশি দাবি-আপত্তি জমা পড়েছে কুমিল্লা অঞ্চলে। এ অঞ্চলে ১৯৮টি দাবি-আপত্তি জমা পড়েছে। আর সবচেয়ে কম দাবি-আপত্তি এসেছে সিলেট অঞ্চলে, ৪৫টি। এছাড়া, ময়মনসিংহ অঞ্চলে ১২৪টি, ঢাকা অঞ্চলে ১১৫টি, রংপুর অঞ্চলে ৭৬টি, রাজশাহী অঞ্চলে ৭৬টি, খুলনা অঞ্চলে ৬২টি, বরিশাল অঞ্চলে ৬২টি, ফরিদপুর অঞ্চলে ৪৭টি এবং চট্টগ্রাম অঞ্চলে ৫৪টি দাবি-আপত্তি জমা পড়েছে।

এম.এস.এইচ/ আই. কে. জে/ 


ইসি নির্বাচন কমিশন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250