মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৩রা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারে ইউরোপীয় পার্লামেন্টের হস্তক্ষেপ দাবি আওয়ামী লীগের *** কারাবন্দি আওয়ামী লীগ নেতাকর্মীদের জন্য দোয়ার আয়োজন, অতঃপর... *** ১০ বছরে বাংলাদেশে শ্রমবাজারে প্রবেশ করা অর্ধেক তরুণই কাজ পায়নি: বিশ্বব্যাংক *** ‘জামায়াতের সঙ্গে বিএনপি আপস করায় প্রধানমন্ত্রীর দুঃখপ্রকাশ করা উচিত’ *** সরকারের প্রশাসক-ভিসি নিয়োগ ‘গণতান্ত্রিক ধারাবাহিকতার পরিপন্থী’: জামায়াত *** ‘বিএনপিকে যারা মানবে না, তারা ফ্যামিলি কার্ড পাবে না’ *** পয়লা বৈশাখে টাঙ্গাইলে কৃষক কার্ড কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী *** চীন কখনো বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করেনি: জামায়াত আমির *** প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফরে মধ্যপ্রাচ্য অগ্রাধিকার পেতে পারে *** ইরানের নিরাপত্তাপ্রধান আলী লারিজানি নিহত, দাবি ইসরায়েলের

ঢালিউড

ভারত, যুক্তরাষ্ট্র, কানাডা ও অস্ট্রেলিয়ায় ‘সুড়ঙ্গ’

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১১:২৫ পূর্বাহ্ন, ২রা জুলাই ২০২৩

#

‘সুড়ঙ্গ’ ছবিতে আফরান নিশো ও তমা মির্জা - ছবি: সংগৃহীত

মুক্তির তিন দিনে দর্শক আলোচনায় চলে এসেছে আফরান নিশো ও তমা মির্জা অভিনীত ঈদের ছবি ‘সুড়ঙ্গ’। এবার দেশের বাইরে সেই আলোচনার ঢেউ লেগেছে। শিগগিরই ভারত, যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া ও মধ্যপ্রাচ্যের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ছবিটি।

ছবিটির পরিচালক রায়হান রাফি সাংবাদিকদের জানান, এরই মধ্যে যুক্তরাষ্ট্র, কানাডা ও অস্ট্রেলিয়ায় মুক্তি চূড়ান্ত হয়েছে। ৭ জুলাই মুক্তি পাবে অস্ট্রেলিয়ার মেলবোর্ন, ক্যানবেরা, সিডনি, ডারউইনসহ ছয়টি শহরে। আর ২১ জুলাই যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক ও কানাডায়। এরপর ২৮ জুলাই একযোগে যুক্তরাষ্ট্রের সব কটি শহরে মুক্তি পাবে এই ছবি। এরই মধ্যে অস্ট্রেলিয়ায় প্রথম সপ্তাহের ২৫টি শোর ৭০ শতাংশ টিকিট বিক্রি হয়ে গেছে।


‘সুড়ঙ্গ’ ছবির গানের দৃশ্যে নুসরাত ফারিয়া - ছবি: সংগৃহীত

রাফি বলেন, ‘পৃথিবী এখন গল্পনির্ভর কনটেন্ট এন্টারটেইনিংভাবে উপস্থাপন এবং শিল্পীদের উপযুক্ত অভিনয় দেখতে চায়। যার সব উপকরণ “সুড়ঙ্গ”-এর মধ্যে আছে। ছবিটি নিয়ে দেশের দর্শকের মাতামাতির খবর বাইরের বিভিন্ন দেশের বাঙালিদের কাছে  পৌঁছে গেছে। 

এ কারণে সেখানকার বাংলা ভাষাভাষীর মধ্যে ছবিটি নিয়ে আগ্রহ দেখা দিয়েছে। কারণ, এর আগে “পরাণ” ছবি ওই সব দেশে বসবাসরত বাঙালিদের মন জয় করেছে।’

এ পরিচালক আরও জানিয়েছেন আমদানি-রপ্তানি নীতিমালায় ভারতের শ্রী ভেঙ্কটেশ ফিল্মস থেকে মুক্তির কথা আছে ‘সুড়ঙ্গ’। তাদের ফেসবুক পেজ থেকে নিয়মিত প্রচার করছে ছবিটির খবরাখবর। ইতিমধ্যে সেখানে সেন্সরে পাঠানো হয়েছে ছবিটি। সেন্সর হয়ে এলে বড় পরিসরে সেখানে মুক্তির কথা আছে। পাশাপাশি সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সাতটি দেশে আরবি সাবটাইটেলে ছবিটির মুক্তির প্রক্রিয়া চলছে।

আরো পড়ুন:অপুর সিনেমা দেখার জন্য আহ্বান জানালেন শাকিব

অস্ট্রেলিয়ায় ছবিটি পরিবেশন করছে বঙ্গজ ফিল্মস। এর কর্ণধার তানিম মান্নান শনিবার সন্ধ্যায় হোয়াটসঅ্যাপে বলেন, ‘আমরা প্রথম সপ্তাহে অস্ট্রেলিয়ার রাজধানীসহ ৬টি শহরে ২৫টি শো চালাব। এরই মধ্যে ৭০ শতাংশ টিকিট বিক্রি হয়ে গেছে। এখানে নিশোর নাটকের অনেক ভক্ত আছেন। সেই আগ্রহ থেকে ছবিটি মুক্তির পরপরই দ্রুত এখানে নিয়ে আসতে পারছি। বাংলাদেশে ছবিটির ভালো রিভিউ পাচ্ছি। যে সাড়া পাচ্ছি, তাতে মনে হচ্ছে ‘পরাণ’–এর মতো রায়হান রাফির এই ছবিও এখানে রেকর্ড গড়বে।’

এম/ আইকেজে 


Important Urgent

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারে ইউরোপীয় পার্লামেন্টের হস্তক্ষেপ দাবি আওয়ামী লীগের

🕒 প্রকাশ: ০৯:৩১ অপরাহ্ন, ১৭ই মার্চ ২০২৬

বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উপলক্ষে গরিব ও দুস্থদের মাঝে খাবার বিতরণ

🕒 প্রকাশ: ০৮:০৮ অপরাহ্ন, ১৭ই মার্চ ২০২৬

কারাবন্দি আওয়ামী লীগ নেতাকর্মীদের জন্য দোয়ার আয়োজন, অতঃপর...

🕒 প্রকাশ: ০৬:৩২ অপরাহ্ন, ১৭ই মার্চ ২০২৬

১০ বছরে বাংলাদেশে শ্রমবাজারে প্রবেশ করা অর্ধেক তরুণই কাজ পায়নি: বিশ্বব্যাংক

🕒 প্রকাশ: ০৬:২২ অপরাহ্ন, ১৭ই মার্চ ২০২৬

‘জামায়াতের সঙ্গে বিএনপি আপস করায় প্রধানমন্ত্রীর দুঃখপ্রকাশ করা উচিত’

🕒 প্রকাশ: ০৬:০৮ অপরাহ্ন, ১৭ই মার্চ ২০২৬

Footer Up 970x250