রবিবার, ২২শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** প্রধানমন্ত্রী হওয়ার পর উনি জিয়াউর রহমানের পথেই হাঁটছেন: ফারুকী *** ‘রমজান মাসে ক্যারাম-টিভি চলবে না’, বাজারে গিয়ে পুলিশ কর্মকর্তার নির্দেশ *** ‘এতো সকালে প্রধানমন্ত্রীকে অফিসে দেখে অনেকেই অভিভূত’ *** প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সাক্ষাৎ *** ফের বিক্ষোভে উত্তাল ইরান, এবার নেতৃত্বে ছাত্ররা *** বিশ্বকাপে আজ ফাইনালের আগে আরেক ‘ফাইনাল’ *** বাইবেল অনুসারে পুরো মধ্যপ্রাচ্যের ওপর অধিকার আছে ইসরায়েলের: মার্কিন রাষ্ট্রদূত *** নির্বাচনে ‘ইঞ্জিনিয়ারিং’ হয়েছে, কেউ অস্বীকার করতে পারবে না: জামায়াত আমির *** ধর্মীয় সংখ্যালঘু ও বাউলপন্থিরা আক্রান্ত হওয়ার দায় নিতে রাজি নন মামুনুল হক *** বাস্তবতা বিবেচনায় বাংলাদেশ-ভারত কূটনৈতিক সম্পর্কোন্নয়নের আভাস

৫০০০ বিষাক্ত বিচ্ছুর সঙ্গে ৩৩ দিন থেকে বিশ্বরেকের্ড এক নারীর

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০২:০৬ অপরাহ্ন, ১৫ই সেপ্টেম্বর ২০২৩

#

ছবি-সংগৃহীত

বিচ্ছু বা বিছা অনেকের কাছেই ভয়ংকর এক পতঙ্গ। যা দেখলে কয়েক হাত দূরে থাকতে চান। কারণ এর এক কামড়ে যে যন্ত্রণা তা সহ্য করা খুবই কঠিন। এমনকি বিষাক্ত বিছের কামড়ে মানুষের মৃত্যু পর্যন্ত হতে পারে।

তবে এই বিষাক্ত ৫ হাজার ৩২০টি বিচ্ছুর সঙ্গে মাত্র ১২ স্কয়ার ফুটের একটি কাচের ঘরে ৩৩ দিন ও রাত কাটিয়ে বিশ্বরেকর্ড করেন এক নারী।

থাইল্যান্ডের বাসিন্দা কাঞ্চনা কেতকাউ এমনই সাহসী কাজ করেছেন। ২০০৯ সালে এই রেকর্ডটি করেন কাঞ্চনা। ২০০২ সালে করা নিজের রেকর্ডটিই ভাঙেন তিনি। এরপর নতুন করে এখনো কেউ এই রেকর্ড করতে পারেনি।

কাঞ্চনার সঙ্গে ৫ হাজার বিচ্ছু প্রথমে দেওয়া হয়েছিল। এরপর এই ৩৩ দিনে অনেক বিচ্ছু মারা গেছে আবার অনেক বিচ্ছুর জন্মও হয়েছে। এরমধ্যে আরও ১ হাজার বাড়তি বিচ্ছু সেই কাচের ঘরের মধ্যে দেওয়া হয়েছিল।

কাঞ্চনাকে মোট ১৩ বার বিচ্ছু কামড়েছিল। তবে বহু বছর ধরে তিনি শরীরে বিছের কামড় সহ্য করার প্রশিক্ষণ নিয়েছেন ফলে বিষ তার উপর খুব কম প্রভাব ফেলেছিল।

কাঞ্চনার রেকর্ডটির আয়োজন করেছিল রিপলির `বিলিভ ইট অর নট!' পাতায়ার রয়্যাল গার্ডেন প্লাজা শপিং মলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। যেখানে অনেক পর্যটক এবং মিডিয়ার মানুষ জড়ো হয়েছিল কাঞ্চনাকে দেখতে।

কাচের ঘরটিতে দেওয়া হয়েছিল একটি টেলিভিশন, একটি বিছানা, বই এবং একটি রেফ্রিজারেটর। সেখানে খাবার শুধু কাঞ্চনার জন্যই নয় বিচ্ছুদের জন্যও দেওয়া হতো।

প্রতিদিন বিচ্ছুদের কাঁচা ডিম এবং শূকরের মাংসের মিশ্রণ খেতে দিতো কাঞ্চনা। তাকে প্রতি আট ঘণ্টায় ১৫ মিনিটের টয়লেট বিরতির অনুমতি দেওয়া হতো।

আরো পড়ুন: ভিটামিনের ওষুধ ভেবে স্বামীর এয়ারপড গিলে ফেললেন স্ত্রী!

এছাড়া কাঞ্চনা বেশিক্ষণ বিচ্ছু মুখের মধ্যে নিয়ে রাখার রেকর্ডও করেছিলেন। তিনি একটি বিষাক্ত বিচ্ছুকে ২ মিনিট ৩ সেকেন্ড তার মুখের ভেতর রেখেছিলেন। কাঞ্চনার আগে সর্বপ্রথম এই রেকর্ড করেন মালয়েশিয়ার নর মালেনা হাসান। তিনি ৩০ দিন থাকতে পেরেছিলেন। তাকে বিচ্ছুরা ৭ বার কামড় দিয়েছিল।

সূত্র: গিনেস ওয়ার্ল্ড রেকর্ড

এসি/ আই.কে.জে/




বিশ্বরেকর্ড বিষাক্ত বিচ্ছু

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250