বুধবার, ১৮ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৪ঠা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ড. ইউনূসের চেয়ে বড় বাটপার বাংলাদেশের সরকারে কেউ আসেননি: আনিস আলমগীর *** সরকার গঠনের ২৮ দিনে প্রধানমন্ত্রীর ২৮ পদক্ষেপ ‘অভূতপূর্ব কর্মযজ্ঞ’ *** মুসলিম হও, নয়তো মৃত্যু—নাইজেরিয়ায় খ্রিষ্টান সম্প্রদায়কে জঙ্গিদের হুমকি *** ইরান যুদ্ধের মধ্যেই কিউবা দখলের হুমকি, ট্রাম্পের মতিগতি কী? *** ধর্ষণ প্রতিকারে বিশেষ পদক্ষেপ নেবে সরকার *** চা বিক্রেতা বৃদ্ধা ও নাতনির কাছে ঈদ উপহার পাঠালেন প্রধানমন্ত্রী *** কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারে ইউরোপীয় পার্লামেন্টের হস্তক্ষেপ দাবি আওয়ামী লীগের *** কারাবন্দি আওয়ামী লীগ নেতাকর্মীদের জন্য দোয়ার আয়োজন, অতঃপর... *** ১০ বছরে বাংলাদেশে শ্রমবাজারে প্রবেশ করা অর্ধেক তরুণই কাজ পায়নি: বিশ্বব্যাংক *** ‘জামায়াতের সঙ্গে বিএনপি আপস করায় প্রধানমন্ত্রীর দুঃখপ্রকাশ করা উচিত’

পাকিস্তানে ৩০০ রুপি ছাড়াল জ্বালানি তেলের দাম

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৯:৫০ অপরাহ্ন, ৪ঠা সেপ্টেম্বর ২০২৩

#

ছবি: সংগৃহীত

পাকিস্তানের ইতিহাসে প্রথমবারের মতো জ্বালানি তেলের দাম ৩০০ রুপি অতিক্রম করেছে। বর্তমানে দেশটিতে এক লিটার পেট্রলের দাম ৩০৫ রুপি ৩৬ পয়সা এবং ডিজেলের দাম ৩১১ রুপি ৮৪ পয়সা। 

সোমবার (৪ সেপ্টেম্বর) ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। 

প্রতিবেদনে বলা হয়, গত কয়েক দশকের মধ্যে সবচেয়ে খারাপ অর্থনৈতিক সংকটের সম্মুখীন হয়েছে পাকিস্তান। দেশটিতে গৃহিত সাম্প্রতিক অর্থনৈতিক সংস্কারগুলো পাকিস্তানকে মুদ্রাস্ফীতি এবং উচ্চ সুদের হারের দিকে পরিচালিত করেছে। এতে করে দেশটির সাধারণ মানুষ এবং ব্যবসার ওপর ক্রমেই চাপ বাড়ছে। আর পাকিস্তানি রুপির ক্রমাগত অবমূল্যায়ন দেশটির কেন্দ্রীয় ব্যাংককে সুদের হার বাড়াতে বাধ্য করেছে। 

এতে আরো বলা হয়, চলতি বছরের শুরুর দিকে পাকিস্তানে ব্যাপক জ্বালানিসংকট দেখা দেয়। এতে দেশটিতে ভয়াবহ বিদ্যুৎ বিপর্যয় সৃষ্টি হয়। গ্যাসের সরবরাহ কমে যাওয়ায় বন্ধ রাখা হয় বিদ্যুৎ উৎপাদন। বিদ্যুৎসংকটে বন্ধ হয়ে যায় টেক্সটাইল শিল্পসহ অনেক কলকারখানা। আর এসবে সাথে সাথে দেশটিতে দেখা দেয় নিত্যপণ্যের সংকট। ঘাটতি দেখা দেয় ঘি ও ভোজ্য তেলের। সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যায় দুধ, চিনি, ডালসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম। 

এম.এস.এইচ/  আই.কে.জে

পাকিস্তান জ্বালানি তেল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250