বুধবার, ১৮ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৪ঠা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ড. ইউনূসের চেয়ে বড় বাটপার বাংলাদেশের সরকারে কেউ আসেননি: আনিস আলমগীর *** সরকার গঠনের ২৮ দিনে প্রধানমন্ত্রীর ২৮ পদক্ষেপ ‘অভূতপূর্ব কর্মযজ্ঞ’ *** মুসলিম হও, নয়তো মৃত্যু—নাইজেরিয়ায় খ্রিষ্টান সম্প্রদায়কে জঙ্গিদের হুমকি *** ইরান যুদ্ধের মধ্যেই কিউবা দখলের হুমকি, ট্রাম্পের মতিগতি কী? *** ধর্ষণ প্রতিকারে বিশেষ পদক্ষেপ নেবে সরকার *** চা বিক্রেতা বৃদ্ধা ও নাতনির কাছে ঈদ উপহার পাঠালেন প্রধানমন্ত্রী *** কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারে ইউরোপীয় পার্লামেন্টের হস্তক্ষেপ দাবি আওয়ামী লীগের *** কারাবন্দি আওয়ামী লীগ নেতাকর্মীদের জন্য দোয়ার আয়োজন, অতঃপর... *** ১০ বছরে বাংলাদেশে শ্রমবাজারে প্রবেশ করা অর্ধেক তরুণই কাজ পায়নি: বিশ্বব্যাংক *** ‘জামায়াতের সঙ্গে বিএনপি আপস করায় প্রধানমন্ত্রীর দুঃখপ্রকাশ করা উচিত’

পাকিস্তানে কমলো জ্বালানি তেলের দাম

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৭:৫৬ অপরাহ্ন, ১৬ই জানুয়ারী ২০২৪

#

ছবি: সংগৃহীত

পেট্রোল, কেরোসিন এবং লাইট ডিজেল তেলের দাম কমেছে পাকিস্তানে। সবচেয়ে বেশি হ্রাস পেয়েছে পেট্রোলের দাম। সোমবার (১৫ই জানুয়ারি) পাকিস্তানের অর্থ মন্ত্রণালয় থেকে দেওয়া এক বিবৃতি থেকে জানা গেছে, পেট্রোলের দাম প্রতি লিটারে ৮ রুপি, কেরোসিনের দাম প্রতি লিটারে ১ দশমিক ৯৭ রুপি এবং লাইট ডিজেল তেলের দাম প্রতি লিটারে দশমিক ৯২ রুপি কমানো হয়েছে। মঙ্গলবার (১৬ই জানুয়ারি) থেকে আগামী ১৫ দিন পর্যন্ত সারা দেশে এই দাম কার্যকর থাকবে বলে জানিয়েছে অর্থ মন্ত্রণালয়।

সোমবার পর্যন্ত পাকিস্তানে প্রতি লিটার পেট্রোল ২৬৭ দশমিক ৩৪ রুপি, প্রতি লিটার হাই স্পিড ডিজেল(এইচএসডি) ২৭৬ দশমিক ২১ রুপি, প্রতি লিটার কেরোসিন ১৮৮ দশমিক ৮৩ রুপি এবং প্রতি লিটার লাইট ডিজেল ১৬৫ দশমিক ৭৫ রুপিতে বিক্রি হয়েছে। অর্থ মন্ত্রণালয়ের নির্দেশ কার্যকর হওয়ার পর এখন সেখানে প্রতি লিটার পেট্রোল ২৫৯ দশমিক ৩৪ রুপি, প্রতি লিটার কেরোসিন ১৮৬ দশমিক ৮৬ রুপি এবং প্রতি লিটার লাইট ডিজেল ১৬৪ দশমিক ৭৫ রুপিতে বিক্রি হচ্ছে।

হাই স্পিড ডিজেলের দাম না কমানোও এই জ্বালানি তেল বিক্রি হচ্ছে পূর্বের দামেই। এর আগে রোববার পাকিস্তানে গুজব ছড়িয়ে পড়েছিল যে, শিগগিরই পেট্রোলের দাম প্রতি লিটারে অন্তত ৫ রুপি বাড়বে। এই গুজবের মধ্যেই জ্বালানি তেলের নতুন মূল্য নির্ধারণ করল দেশটিতে বর্তমানে ক্ষমতাসীন তত্ত্বাবধায়ক সরকার।

সূত্র : জিও টিভি

এইচআ/  আই. কে. জে/ 

পাকিস্তান জ্বালানি তেলের দাম গুজব

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250