শনিবার, ২১শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শহীদ মিনারে জামায়াত আমিরকে দেখে ‘রাজাকার’ ও ‘একাত্তরের দালাল’ স্লোগান *** একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা *** ট্রাম্পের বৈশ্বিক শুল্ক বাতিল করলেন মার্কিন সুপ্রিম কোর্ট *** বিমানের পরিচালক হিসেবে জয়েন করিনি: ফয়েজ আহমদ তৈয়্যব *** প্রধানমন্ত্রীর উপদেষ্টাদের দপ্তর বণ্টন, কে কোন দায়িত্ব পেলেন *** জামায়াতের নিবন্ধন বাতিল চেয়ে প্রধানমন্ত্রী বরাবর চিঠি *** ‘প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করে ভারত’ *** এবার পাংশা উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে ‘উদ্বোধনী ব্যানার’ *** মানুষকে যাতে ডাক্তারের পেছনে ঘুরতে না হয়, ডাক্তারই মানুষের পেছনে ঘুরবে: স্বাস্থ্যমন্ত্রী *** সমঝোতার চাঁদা: একই যুক্তি অন্য খাতেও প্রয়োগের আশঙ্কা টিআইবির

নটর ডেম কলেজের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৭:১৮ অপরাহ্ন, ২৩শে আগস্ট ২০২৩

#

নটর ডেম কলেজ

নটর ডেম কলেজের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির ভর্তির লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। 

বুধবার (২৩ আগস্ট) কলেজের ওয়েবসাইটে ফল প্রকাশ করা হয়। এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। কলেজের ওয়েবসাইটে ফল পাওয়া যাচ্ছে। 

ফলাফল দেখুন: https://ndc.edu.bd/

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগে ভর্তি–ইচ্ছুক প্রার্থীদের এসএসসি পরীক্ষার জিপিএ ও ভর্তিতে লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত শিক্ষার্থীদের পরীক্ষা ২৫ আগস্ট অনুষ্ঠিত হবে। ওই দিন আবেদনের ক্রমিক নম্বর অনুযায়ী উপস্থিত থাকতে বলা হয়েছে শিক্ষার্থীদের। পরীক্ষা শুরু হওয়ার ৩০ মিনিট আগে কলেজ গেটে শিক্ষার্থীদের উপস্থিত থাকতে বলা হয়েছে বিজ্ঞপ্তিতে।

প্রয়োজনীয় কাগজপত্র 

* ভর্তি আবেদনের প্রবেশপত্র

* এসএসসি পরীক্ষার মূল রেজিস্ট্রেশন কার্ড

* এসএসসি পরীক্ষার মূল প্রবেশপত্র

* এসএসসি পরীক্ষার ট্রান্সক্রিপ্ট বা মার্কশিটের ইন্টারনেট প্রিন্ট কপি

* সহশিক্ষা কার্যক্রমের সনদ (যদি থাকে)।

এসব কাগজ সঙ্গে আনতে বলা হয়েছে শিক্ষার্থীদের।

আসনসংখ্যা বিজ্ঞান বিভাগ: বাংলা মাধ্যম ১ হাজার ৮০০, ইংরেজি ভার্সন ৩০০, মানবিক বিভাগে ৪১০ এবং ব্যবসায় শিক্ষা বিভাগে ৭৬০ জন শিক্ষার্থী ভর্তির সুযোগ পাবে।

এসকে/ 

ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250