বুধবার, ১৮ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৪ঠা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ড. ইউনূসের চেয়ে বড় বাটপার বাংলাদেশের সরকারে কেউ আসেননি: আনিস আলমগীর *** সরকার গঠনের ২৮ দিনে প্রধানমন্ত্রীর ২৮ পদক্ষেপ ‘অভূতপূর্ব কর্মযজ্ঞ’ *** মুসলিম হও, নয়তো মৃত্যু—নাইজেরিয়ায় খ্রিষ্টান সম্প্রদায়কে জঙ্গিদের হুমকি *** ইরান যুদ্ধের মধ্যেই কিউবা দখলের হুমকি, ট্রাম্পের মতিগতি কী? *** ধর্ষণ প্রতিকারে বিশেষ পদক্ষেপ নেবে সরকার *** চা বিক্রেতা বৃদ্ধা ও নাতনির কাছে ঈদ উপহার পাঠালেন প্রধানমন্ত্রী *** কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারে ইউরোপীয় পার্লামেন্টের হস্তক্ষেপ দাবি আওয়ামী লীগের *** কারাবন্দি আওয়ামী লীগ নেতাকর্মীদের জন্য দোয়ার আয়োজন, অতঃপর... *** ১০ বছরে বাংলাদেশে শ্রমবাজারে প্রবেশ করা অর্ধেক তরুণই কাজ পায়নি: বিশ্বব্যাংক *** ‘জামায়াতের সঙ্গে বিএনপি আপস করায় প্রধানমন্ত্রীর দুঃখপ্রকাশ করা উচিত’

দেশের সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায়

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১২:০৬ অপরাহ্ন, ২০শে ডিসেম্বর ২০২৩

#

ফাইল ছবি

দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ে শীতের দাপট কমছেই না। উত্তর থেকে বয়ে আসা হিমালয়ের ঠান্ডা বাতাসের সঙ্গে ঘন কুয়াশায় আচ্ছন্ন হওয়ায় গত কয়েকদিন থেকে কনকনে শীত অনুভূত হচ্ছে জেলাজুড়ে। ফলে দুর্ভোগে পড়েছেন সাধারণ ও নিম্ন আয়ের মানুষ। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় টানা পাঁচ দিন ধরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

বুধবার (২০ই ডিসেম্বর) সকাল ৯টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন ১০ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

তীব্র শীতের কারণে দুর্ভোগ পোহাতে হচ্ছে মানুষদের। বিশেষ করে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন খেটে খাওয়া মানুষ। ঘন কুয়াশা আর শীতে অনেকে খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন। প্রয়োজনীয় কাজ ছাড়া তীব্র শীত থেকে বাঁচতে মানুষ খুব একটা বাড়ির বাইরে যাচ্ছেন না। শীত বাড়ার সঙ্গে সঙ্গে সদর হাসপাতালসহ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে বেড়েছে রোগীর সংখ্যা। এর মধ্যে বেশিরভাগই শিশু ও বৃদ্ধ।

দুপুরের দিকে ঘন কুয়াশা কেটে কিছু সময়ের জন্য সূর্য উঁকি দিলেও তেমন উত্তাপ ছড়াতে পারছে না। দিনের বেলায় তাপমাত্রা কিছুটা বাড়লেও সন্ধ্যা ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে আবার কুয়াশা পড়তে শুরু করে।

গতকাল মঙ্গলবারও (১৯ ডিসেম্বর) তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন ৯.৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছিল। তার আগের দিন সোমবার (১৮ই ডিসেম্বর) সকাল নয়টায় সর্বনিম্ন ৯ দশমিক ৭ ডিগ্রি, ১৭ই ডিসেম্বর ১০ দশমিক ০ ডিগ্রি, ১৬ ডিসেম্বর সর্বনিম্ন ৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়।

তেঁতুলিয়ার প্রথম শ্রেণির আবহাওয়া পর্যেবক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রাসেল শাহ বলেন, টানা পাঁচ দিন ধরে তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। বুধবার সকাল ৯টায় ১০ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। কয়েকদিন ধরে পঞ্চগড়ের তাপমাত্রা ৯ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসে ওঠানামা করছে। সামনের দিকে তাপমাত্রা আরও কমতে পারে।

ওআ/


তাপমাত্রা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250