মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৩রা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারে ইউরোপীয় পার্লামেন্টের হস্তক্ষেপ দাবি আওয়ামী লীগের *** কারাবন্দি আওয়ামী লীগ নেতাকর্মীদের জন্য দোয়ার আয়োজন, অতঃপর... *** ১০ বছরে বাংলাদেশে শ্রমবাজারে প্রবেশ করা অর্ধেক তরুণই কাজ পায়নি: বিশ্বব্যাংক *** ‘জামায়াতের সঙ্গে বিএনপি আপস করায় প্রধানমন্ত্রীর দুঃখপ্রকাশ করা উচিত’ *** সরকারের প্রশাসক-ভিসি নিয়োগ ‘গণতান্ত্রিক ধারাবাহিকতার পরিপন্থী’: জামায়াত *** ‘বিএনপিকে যারা মানবে না, তারা ফ্যামিলি কার্ড পাবে না’ *** পয়লা বৈশাখে টাঙ্গাইলে কৃষক কার্ড কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী *** চীন কখনো বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করেনি: জামায়াত আমির *** প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফরে মধ্যপ্রাচ্য অগ্রাধিকার পেতে পারে *** ইরানের নিরাপত্তাপ্রধান আলী লারিজানি নিহত, দাবি ইসরায়েলের

দুই দেশ থেকে ৩৪৬ কোটি টাকার সার কেনার সিদ্ধান্ত

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১১:৩৭ অপরাহ্ন, ২৪শে মে ২০২৩

#

ছবি: সংগৃহীত

দুই দেশ থেকে ৩৪৬ কোটি ৭১ লাখ টাকার ৮০ হাজার টন সার কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

বুধবার (২৪ মে) সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়।

সিদ্ধান্ত অনুযায়ী, বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি) কর্তৃক রাষ্ট্রীয় পর্যায়ে চুক্তির আওতায় মরক্কোর ওসিপি, এস.এ থেকে ১২০ কোটি ৩ লাখ ৭৯ হাজার ২০০ টাকার ৩০ হাজার টন টিএসপি সার কেনার অনুমোদন দেওয়া হয়েছে।

এ ছাড়া কানাডিয়ান কমার্শিয়াল করপোরেশন থেকে ২২৬ কোটি ৬৮ লাখ ১৪ হাজার টাকার ৫০ হাজার টন মিউরেট-অব-পটাশ (এমওপি) সার কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

একই বৈঠকে টিসিবির জন্য ২৫৭ কোটি ৪৪ লাখ ২৭ হাজার টাকা ব্যয়ে ১ কোটি ৮০ লাখ লিটার সয়াবিন তেল কেনার সিদ্ধান্ত নেওয়া হয়।

আরো পড়ুন: মাংসের দাম কমাতে যে উদ্যোগ নিচ্ছে মন্ত্রণালয়

এরমধ্যে দেশীয় সিটি এডিবল অয়েল কোম্পানি থেকে ১৮২ টাকা ৬৫ পয়সা লিটার দরে ১২৭ কোটি ৮৫ লাখ ৫০ হাজার টাকার ৭০ লাখ লিটার সয়াবিন তেল এবং যুক্তরাষ্ট্র থেকে ১৪০ টাকা লিটার ধরে ১২৯ কোটি ৫৮ লাখ ৭৭ হাজার টাকার ১ কোটি ১০ লাখ লিটার সয়াবিন তেল কেনার অনুমোদন দেওয়া হয়েছে।

বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব সাঈদ মাহবুব খান এ তথ্য জানান।

এম এইচ ডি/আইকেজে 

বিএডিসি রাষ্ট্রীয় চুক্তি টিএসপি মন্ত্রিসভা করপোরেশন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারে ইউরোপীয় পার্লামেন্টের হস্তক্ষেপ দাবি আওয়ামী লীগের

🕒 প্রকাশ: ০৯:৩১ অপরাহ্ন, ১৭ই মার্চ ২০২৬

বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উপলক্ষে গরিব ও দুস্থদের মাঝে খাবার বিতরণ

🕒 প্রকাশ: ০৮:০৮ অপরাহ্ন, ১৭ই মার্চ ২০২৬

কারাবন্দি আওয়ামী লীগ নেতাকর্মীদের জন্য দোয়ার আয়োজন, অতঃপর...

🕒 প্রকাশ: ০৬:৩২ অপরাহ্ন, ১৭ই মার্চ ২০২৬

১০ বছরে বাংলাদেশে শ্রমবাজারে প্রবেশ করা অর্ধেক তরুণই কাজ পায়নি: বিশ্বব্যাংক

🕒 প্রকাশ: ০৬:২২ অপরাহ্ন, ১৭ই মার্চ ২০২৬

‘জামায়াতের সঙ্গে বিএনপি আপস করায় প্রধানমন্ত্রীর দুঃখপ্রকাশ করা উচিত’

🕒 প্রকাশ: ০৬:০৮ অপরাহ্ন, ১৭ই মার্চ ২০২৬

Footer Up 970x250