বৃহস্পতিবার, ২রা এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
১৮ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সংসদে অচলাবস্থা, বাইরে আন্দোলনের ইঙ্গিত *** ‘জনগণকে সঙ্গে নিয়ে’ রাজপথে আন্দোলনের ঘোষণা জামায়াত আমিরের *** বাসস সম্পাদক মাহবুব মোর্শেদের নিয়োগ বাতিল *** মার্চে প্রবাসী আয় এসেছে রেকর্ড ৩.৭৫ বিলিয়ন ডলার *** শেখ হাসিনার রায় বাতিলের দাবি জানিয়ে ট্রাইব্যুনালে যুক্তরাজ্যের ল ফার্মের চিঠি *** শিক্ষামন্ত্রীর এই উদ্ভট চিন্তা কেন? *** লুবাবার বিয়ের সঙ্গে সংশ্লিষ্ট প্রত্যেকে আইন অমান্য করেছে: নারীপক্ষ *** যুদ্ধের প্রভাবে জ্বালানি-শূন্য প্রথম দেশ হওয়ার ঝুঁকিতে বাংলাদেশ *** যুক্তরাষ্ট্র-ইসরায়েলের বোঝা উচিত, বিশ্বে এখন আর তাদের আধিপত্য নেই: ইরানের রাষ্ট্রদূত *** রাজনৈতিকভাবে হয়রানির উদ্দেশ্যে করা প্রায় ২৪ হাজার মামলা প্রত্যাহার হয়েছে: আইনমন্ত্রী

ঢাকায় পৌঁছেছেন মালদ্বীপের ভাইস প্রেসিডেন্ট

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০২:০৮ অপরাহ্ন, ১১ই মে ২০২৩

#

মালদ্বীপের ভাইস প্রেসিডেন্ট ফয়সাল নাসিম। ছবি: সংগৃহীত

ষষ্ঠ ইন্ডিয়ান ওশান কনফারেন্সে যোগ দিতে ঢাকায় পৌঁছেছেন মালদ্বীপের ভাইস প্রেসিডেন্ট ফয়সাল নাসিম। বৃহস্পতিবার (১১ মে) সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী এ কে এম মোজাম্মেল হক।

ঢাকায় দুই দিনব্যাপী ভারত মহাসাগরীয় সম্মেলন শুরু হবে আগামীকাল শুক্রবার (১২ মে)। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ও ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের অধিভুক্ত আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন গবেষণাপ্রতিষ্ঠান ইন্ডিয়ান ফাউন্ডেশনের আয়োজনে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে এই সম্মেলনের ষষ্ঠ আসর বসছে। সম্মেলন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আরো পড়ুন: ঢাকায় এসেছেন মরিশাসের রাষ্ট্রপতি পৃথ্বীরাজ সিং

এ সম্মেলনে মরিশাসের রাষ্ট্রপতি, মালদ্বীপের উপরাষ্ট্রপতিসহ আনুমানিক আরও ২৫টি দেশের পররাষ্ট্রমন্ত্রী/ মন্ত্রী/ প্রতিমন্ত্রী/ উচ্চ পর্যায়ের প্রতিনিধিসহ দেড় শতাধিক প্রতিনিধি অংশগ্রহণ করবেন। তা ছাড়া ডি-৮, সার্ক ও বিমসটেকের মহাসচিবসহ অন্য প্রতিনিধিরা অংশগ্রহণ করবেন। 

এদিকে বৃহস্পতিবার (১১ মে) সকাল ৮টা ৪০ মিনিট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন মরিশাসের প্রেসিডেন্ট পৃথ্বিরাজ সিং রুপন। বিমানবন্দরে তাকে স্বাগত জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে মোমেন। 

এম/


 

ঢাকা মালদ্বীপ ভাইস প্রেসিডেন্ট

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250