বুধবার, ১৮ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৪ঠা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ড. ইউনূসের চেয়ে বড় বাটপার বাংলাদেশের সরকারে কেউ আসেননি: আনিস আলমগীর *** সরকার গঠনের ২৮ দিনে প্রধানমন্ত্রীর ২৮ পদক্ষেপ ‘অভূতপূর্ব কর্মযজ্ঞ’ *** মুসলিম হও, নয়তো মৃত্যু—নাইজেরিয়ায় খ্রিষ্টান সম্প্রদায়কে জঙ্গিদের হুমকি *** ইরান যুদ্ধের মধ্যেই কিউবা দখলের হুমকি, ট্রাম্পের মতিগতি কী? *** ধর্ষণ প্রতিকারে বিশেষ পদক্ষেপ নেবে সরকার *** চা বিক্রেতা বৃদ্ধা ও নাতনির কাছে ঈদ উপহার পাঠালেন প্রধানমন্ত্রী *** কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারে ইউরোপীয় পার্লামেন্টের হস্তক্ষেপ দাবি আওয়ামী লীগের *** কারাবন্দি আওয়ামী লীগ নেতাকর্মীদের জন্য দোয়ার আয়োজন, অতঃপর... *** ১০ বছরে বাংলাদেশে শ্রমবাজারে প্রবেশ করা অর্ধেক তরুণই কাজ পায়নি: বিশ্বব্যাংক *** ‘জামায়াতের সঙ্গে বিএনপি আপস করায় প্রধানমন্ত্রীর দুঃখপ্রকাশ করা উচিত’

টুইটারে আর ব্লক করা যাবে না অ্যাকাউন্ট

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:৩৯ অপরাহ্ন, ১৯শে আগস্ট ২০২৩

#

এক্স টুইটার

এক্স টুইটারের জনপ্রিয় এক ফিচার বন্ধ করে দিচ্ছেন ইলন মাস্ক। এখন থেকে কারো একাউন্ট অপছন্দ হলেও ব্লক করতে পারবেন না। অর্থাৎ কারও টুইট নিজের নিউজ ফিডে দেখতে ইচ্ছা না করলেও দেখতে হবে। ইলন মাস্কের নতুন সিদ্ধান্ত তাই-ই বলছে।  

টুইটার কেনার পর থেকেই এই প্ল্যাটফর্মে নানা বদল ঘটিয়ে চলেছেন ইলন মাস্ক। ছোটখাটো ফিচার বদলে ফেলার পাশাপাশি মাইক্রো ব্লগিং সাইটটির নামও পালটে দিয়েছেন। এই প্ল্যাটফর্মের বর্তমান পরিচয় এক্স। ব্র্যান্ডের নাম থেকে লোগো, সবকিছুতেই নতুনত্বের ছোঁয়া। 

এবার ইলন মাস্ক জানালেন, এই মাইক্রো ব্লগিং সাইট থেকে ‘ব্লক’ অপশনটি সরিয়ে ফেলা হবে। ডিএম অর্থাৎ ডিরেক্ট মেসেজ ছাড়া ব্লক ফিচারটি মুছে ফেলা হবে। কারণ ইলন মাস্ক মনে করছেন এটি খুব বেশি প্রয়োজন হচ্ছে না টুইটারে। তবে তিনি মজা করেছেন নাকি সত্যিই ফিচারটি সরিয়ে ফেলবেন তা নিয়ে কিছুটা সন্দেহ আছে ব্যবহারকারীদের। কারণ এর আগে অনেকবার এমন সিরিয়াস মজা করেছেন তিনি।

টুইটারে এতদিন কোনো অ্যাকাউন্টের টুইট দেখতে না চাইলে সেই অ্যাকাউন্ট ‘ব্লক’ করে দূরে রাখতে পারতেন। তবে এই ব্লক অপশনটি সরিয়ে দিলে পুরোনো ভেরিফিকেশন প্রক্রিয়াতেও বদল আসবে। এক্ষেত্রে সুরক্ষা নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন ব্যবহারকারীদের একাংশ। 

তবে মিউট অপশনটির সঙ্গে ব্লকিংয়ের কিছু পরিবর্তন আছে। কাউকে ব্লক করলে তার কাছে নোটিফিকেশন চলে যায়। এতে খানিকটা বিব্রত পরিস্থিতে পড়তে হতে পারে।

সূত্র: ইন্ডিয়া টুডে

এসকে/  

ইলন মাস্ক টুইটার

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250