বৃহস্পতিবার, ১৯শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৫ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** আজও মধ্যপ্রাচ্যের ২৬ ফ্লাইট বাতিল *** চাঁদ দেখা যায়নি, সৌদি আরবে ঈদ শুক্রবার *** স্থানীয় সরকার নির্বাচন এ বছরেই: মির্জা ফখরুল *** গুম, খুনের শিকার পরিবারে ‘ঈদ উপহার’ পাঠাচ্ছেন তারেক রহমান *** সহশিল্পীদের চোখে অভিনেতা শামস সুমন *** স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে ফেসবুক ইভেন্টে ‘ইন্টারেস্টেড’ ক্লিকে বরখাস্ত হলেন বিশ্ববিদ্যালয় কর্মকর্তা *** হরমুজ প্রণালি বন্ধ, চা–সমুচা–দোসার রসনাবঞ্চিত ভারতীয়রা *** ক্ষমা চেয়েছেন নাসীরুদ্দীন পাটওয়ারী, দিয়েছেন ‘অপ্রয়োজনীয়’ কথা আর না বলার প্রতিশ্রুতি *** ঈদের দিন যমুনায় কূটনীতিকসহ সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী *** আইজিপির বাগেরহাটের বাসভবনে চুরির খবরটি ভিত্তিহীন: জেলা পুলিশ

জেল থেকে মুক্তি পেয়েই বিয়ে করেছেন ‘শিশু বক্তা’ মাদানী

ধর্ম ডেস্ক

🕒 প্রকাশ: ০২:০২ অপরাহ্ন, ৫ই ডিসেম্বর ২০২৩

#

ফাইল ছবি (সংগৃহীত)

গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে জামিনে মুক্তির ১০ দিনের মাথায় বিয়ে করেছেন বলে জানিয়েছেন মাওলানা রফিকুল ইসলাম মাদানী। তিনি বলেছেন, “আমি জেল থেকে মুক্তি পেয়ে ১০ দিন পরেই বিয়ে করেছি। আমার বিয়েতে খরচ হয়েছে দশ লাখ টাকা। ওয়ালিমা, মোহরানা বাবদ এই খরচ হয়েছে। এসব খরচ করার সামর্থ্য আমার ছিল না। সব আমার ভক্তরা দিয়েছেন।”

সম্প্রতি এক ওয়াজ মাহফিলে বিয়ের বিষয়টি তিনি নিজেই জানিয়েছেন।

গত ৪ঠা নভেম্বর গাজীপুরের কাশিমপুর কারাগার পার্ট-২ থেকে মুক্ত হন রফিকুল ইসলাম মাদানী।

এর আগে, রফিকুল ইসলাম মাদানী ভবিষ্যতে রাষ্ট্র ও দেশের প্রচলিত আইনবিরোধী ও জনমনে সংঘাতের সৃষ্টি করে, এমন বক্তব্য দেবেন না বলে মুচলেকা দিয়েছেন। পরে আদালত তাকে জামিন দেন।

২০২১ সালের ৭ই এপ্রিল রাত সাড়ে ৩টার দিকে রফিকুলকে নেত্রকোনার নিজ বাড়ি থেকে আটক করে র‌্যাব। এরপর ৮ই এপ্রিল মাদানীর নামে গাজীপুরের গাছা থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন র‌্যাবের নায়েক সুবেদার আবদুল খালেক। এরপর গাজীপুরের বাসন ও রাজধানীর মতিঝিল ও তেজগাঁও থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে তার বিরুদ্ধে মামলা করা হয়।

ওআ/

শিশু বক্তা রফিকুল ইসলাম মাদানী

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250