বৃহস্পতিবার, ১৯শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৪ঠা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** চাঁদ দেখা যায়নি, সৌদি আরবে ঈদ শুক্রবার *** স্থানীয় সরকার নির্বাচন এ বছরেই: মির্জা ফখরুল *** গুম, খুনের শিকার পরিবারে ‘ঈদ উপহার’ পাঠাচ্ছেন তারেক রহমান *** সহশিল্পীদের চোখে অভিনেতা শামস সুমন *** স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে ফেসবুক ইভেন্টে ‘ইন্টারেস্টেড’ ক্লিকে বরখাস্ত হলেন বিশ্ববিদ্যালয় কর্মকর্তা *** হরমুজ প্রণালি বন্ধ, চা–সমুচা–দোসার রসনাবঞ্চিত ভারতীয়রা *** ক্ষমা চেয়েছেন নাসীরুদ্দীন পাটওয়ারী, দিয়েছেন ‘অপ্রয়োজনীয়’ কথা আর না বলার প্রতিশ্রুতি *** ঈদের দিন যমুনায় কূটনীতিকসহ সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী *** আইজিপির বাগেরহাটের বাসভবনে চুরির খবরটি ভিত্তিহীন: জেলা পুলিশ *** ড. ইউনূসের চেয়ে বড় বাটপার বাংলাদেশের সরকারে কেউ আসেননি: আনিস আলমগীর

জায়েদ খানের ‘সোনার চর’ বিনা কর্তনে ছাড়পত্র পেল

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১১:১৩ অপরাহ্ন, ১৯শে জানুয়ারী ২০২৪

#

ছবি: সংগৃহীত

চলচ্চিত্র সেন্সর বোর্ড থেকে বিনা কর্তনে  ছাড়পত্র পেয়েছে ঢাকাই সিনেমার নায়ক জায়েদ খান অভিনীত ‘সোনার চর’ সিনেমাটি।

এ প্রসঙ্গে জায়েদ খান গণমাধ্যমকে বলেন, আমার ‘সোনার চর’ সিনেমাটি সেন্সর পাওয়ার খবর জানতে পেরে খুব ভালো লাগছে। আশা করছি খুব তাড়াতাড়ি প্রেক্ষাগৃহে সিনেমাটি দেখতে পাবেন দর্শকরা।

গত ৮ই জানুয়ারি সিনেমাটি সেন্সর বোর্ডে ছাড়পত্রের জন্য জমা পড়েছে। বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেছেন সিনেমার প্রযোজক জাহাঙ্গীর সিকদার নিজেই।

‘সোনার চর’ সিনেমা প্রসঙ্গে জায়েদ খান আরও বলেন, আমার ক্যারিয়ারে সবচেয়ে বেশি শ্রম দেওয়া সিনেমা ‘সোনার চর’। এ সিনেমায় আমি একজন মুক্তিযোদ্ধার চরিত্রে অভিনয় করেছি। চরিত্রটির নাম মানিক। চরিত্রের প্রয়োজনে প্রায় দুই বছর চুল কাটিনি। লম্বা সময় ধরে চুল বড় করেছি। নিজেকে ভেঙেছি, গড়েছি। এখানে বদলে যাওয়া এক জায়েদ খানকে আবিষ্কার করবেন দর্শক।

আরো পড়ুন: অমিতাভ প্রসঙ্গ উঠতেই কেঁদে চোখের জলে ভাসালেন রেখা!

তিনি আরও বলেন, শুধু আমি নই, সিনেমার প্রতিটি চরিত্রই ইউনিক। সবাই অনেক পরিশ্রম করেছেন। পরিচালক জাহিদ হাসান ভাই নিজে খেটেছেন একটি ভালো ও উপভোগ্য সিনেমা উপহার দেওয়ার জন্য।

আমরাও তার নির্দেশনায় নিরলস চেষ্টা চালিয়েছি। আর আমি একটা বিষয় লক্ষ্ করেছি ‘সোনার চর’ নিয়ে দর্শকের আগ্রহ তৈরি হয়েছে। এ সিনেমার শুটিংয়ের অনেক ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

এ সিনেমায় জায়েদ খান ছাড়া আরও অভিনয় করেছেন ওমর সানী, মৌসুমী, স্নিগ্ধা, শহীদুজ্জামান সেলিম, শবনম পারভীন প্রমুখ।

এসি/  আই.কে.জে


জায়েদ খান ‘সোনার চর’

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250