বুধবার, ১৮ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৪ঠা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ড. ইউনূসের চেয়ে বড় বাটপার বাংলাদেশের সরকারে কেউ আসেননি: আনিস আলমগীর *** সরকার গঠনের ২৮ দিনে প্রধানমন্ত্রীর ২৮ পদক্ষেপ ‘অভূতপূর্ব কর্মযজ্ঞ’ *** মুসলিম হও, নয়তো মৃত্যু—নাইজেরিয়ায় খ্রিষ্টান সম্প্রদায়কে জঙ্গিদের হুমকি *** ইরান যুদ্ধের মধ্যেই কিউবা দখলের হুমকি, ট্রাম্পের মতিগতি কী? *** ধর্ষণ প্রতিকারে বিশেষ পদক্ষেপ নেবে সরকার *** চা বিক্রেতা বৃদ্ধা ও নাতনির কাছে ঈদ উপহার পাঠালেন প্রধানমন্ত্রী *** কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারে ইউরোপীয় পার্লামেন্টের হস্তক্ষেপ দাবি আওয়ামী লীগের *** কারাবন্দি আওয়ামী লীগ নেতাকর্মীদের জন্য দোয়ার আয়োজন, অতঃপর... *** ১০ বছরে বাংলাদেশে শ্রমবাজারে প্রবেশ করা অর্ধেক তরুণই কাজ পায়নি: বিশ্বব্যাংক *** ‘জামায়াতের সঙ্গে বিএনপি আপস করায় প্রধানমন্ত্রীর দুঃখপ্রকাশ করা উচিত’

চলছে মনোনয়ন যাচাই-বাছাই, বৈধ প্রার্থীদের তালিকা প্রকাশ সোমবার

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১২:০৮ অপরাহ্ন, ২রা ডিসেম্বর ২০২৩

#

ফাইল ছবি

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মোট মনোনয়নপত্র জমা পড়েছে ২ হাজার ৭১৩টি। এরমধ্যে রাজনৈতিক দলের প্রার্থী এক হাজার ৯৬৬ এবং স্বতন্ত্র প্রার্থী ৭৪৭ জন। মূলত এর মাধ্যমে শুরু হলো দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রম। ৪ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে বৈধ প্রার্থীদের তালিকা জানানো হবে।

শনিবার (২রা ডিসেম্বর) নির্বাচন কমিশন থেকে জানা গেছে এ তথ্য। রিটার্নিং কর্মকর্তারা সংশ্লিষ্টদের নিয়ে মনোনয়নপত্র যাচাই-বাছাই করছেন। এতে তথ্য গোপন করলেই যে কোনো প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হতে পারে বলেও জানা গেছে।

যাচাই-বাছাইয়ে দেখা হচ্ছে কয়েকটি বিষয়- এখন স্বতন্ত্র প্রার্থীদের এক শতাংশ ভোটারের সমর্থনের তথ্য ঠিক কি না কিংবা কেউ তথ্য গোপন করেছেন কি না। এছাড়া কোনো প্রার্থী ফৌজদারি মামলার আসামি বা ঋণখেলাপি কি না তাও খতিয়ে দেখা হচ্ছে।

ইসি জানায়, আওয়ামী লীগ ২৯৮টি আসনে মনোনয়ন জমা দিয়েছে। আর সংসদের বিরোধীদল জাতীয় পার্টি (জাপা) জমা দেয় ২৮৬টি আসনে।

ইসি জানায়, দ্বাদশ নির্বাচনে ৩০০ সংসদীয় আসনে ৩০টি নিবন্ধিত দলের ১,৯৬৬ জন প্রার্থী মনোনয়ন দাখিল করেন। স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেন ৭৪৭ জন।

ঘোষিত তফসিল অনুযায়ী ৭ জানুয়ারি ভোটগ্রহণ হবে। ৩০ নভেম্বর মনোনয়নপত্র জমা দেওয়ার শেষদিন। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষদিন ১৭ ডিসেম্বর। প্রতীক বরাদ্দ হবে ১৮ ডিসেম্বর। নির্বাচনী প্রচারণা চালানো যাবে ৫ জানুয়ারি পর্যন্ত।

এসকে/

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নির্বাচন কমিশন (ইসি) মনোনয়নপত্র বৈধ প্রার্থী

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250