বুধবার, ১৮ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৩রা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ড. ইউনূসের চেয়ে বড় বাটপার বাংলাদেশের সরকারে কেউ আসেননি: আনিস আলমগীর *** সরকার গঠনের ২৮ দিনে প্রধানমন্ত্রীর ২৮ পদক্ষেপ ‘অভূতপূর্ব কর্মযজ্ঞ’ *** মুসলিম হও, নয়তো মৃত্যু—নাইজেরিয়ায় খ্রিষ্টান সম্প্রদায়কে জঙ্গিদের হুমকি *** ইরান যুদ্ধের মধ্যেই কিউবা দখলের হুমকি, ট্রাম্পের মতিগতি কী? *** ধর্ষণ প্রতিকারে বিশেষ পদক্ষেপ নেবে সরকার *** চা বিক্রেতা বৃদ্ধা ও নাতনির কাছে ঈদ উপহার পাঠালেন প্রধানমন্ত্রী *** কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারে ইউরোপীয় পার্লামেন্টের হস্তক্ষেপ দাবি আওয়ামী লীগের *** কারাবন্দি আওয়ামী লীগ নেতাকর্মীদের জন্য দোয়ার আয়োজন, অতঃপর... *** ১০ বছরে বাংলাদেশে শ্রমবাজারে প্রবেশ করা অর্ধেক তরুণই কাজ পায়নি: বিশ্বব্যাংক *** ‘জামায়াতের সঙ্গে বিএনপি আপস করায় প্রধানমন্ত্রীর দুঃখপ্রকাশ করা উচিত’

চট্টগ্রাম থেকে ছাড়লো প্রথম হজ ফ্লাইট

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১০:৩৪ পূর্বাহ্ন, ২৩শে মে ২০২৩

#

ছবি: সংগৃহীত

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৪১৯ হজ যাত্রী নিয়ে মদিনার উদ্দেশে ছেড়ে গেছে বাংলাদেশ বিমানের চট্টগ্রাম থেকে প্রথম হজ ফ্লাইট। সোমবার (২২ মে) রাত ৩টা ৪৫ মিনিটে উড়াল দেয় ফ্লাইটটি।

বাংলাদেশ বিমানের জিএম মোহাম্মদ সালাহ উদ্দিন জানান, বিমানবন্দরের চেকিং কাউন্টারে বোর্ডিং পাস ও ইমিগ্রেশনসহ বিমানের নানা প্রক্রিয়া শেষ করেন হাজিরা। বিমান ছাড়ার কিছুক্ষণ আগে দীর্ঘ লাইনে সাদা কাপড়ে দলবেঁধে বিমানে ওঠেন হজ যাত্রীরা। নির্ধারিত সময় রাত ৩টা ৪৫ মিনিটে ৪১৯ জন যাত্রী নিয়ে মদিনার উদ্দেশে ছেড়ে যায় বাংলাদেশ বিমানের চট্টগ্রাম থেকে প্রথম হজ ফ্লাইটটি।

হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন বাংলাদেশ (হাব) চট্টগ্রাম চ্যাপ্টারের চেয়ারম্যান মো. শাহ আলম জানান, চলতি হজ মৌসুমে চট্টগ্রাম থেকে মদিনা ও জেদ্দায় ২০টি ডেডিকেটেড হজ ফ্লাইট পরিচালনা করবে বাংলাদেশ বিমান। এসব ফ্লাইটে ১০ হাজার ৫০০ জন হজযাত্রী বহন করা হবে। আগামী ২২ জুন চট্টগ্রাম থেকে সর্বশেষ হজ ফ্লাইট যাবে।

গত বছর চট্টগ্রাম থেকে জেদ্দা ও মদিনা রুটে ১১টি ফ্লাইট গেলেও এবার ১০টি বাড়িয়ে ২১টি করা হয়েছে।

আরো পড়ুন: বঙ্গবন্ধুর জুলিও কুরি পদকপ্রাপ্তির ৫০ বছর আজ

৪১৫ জন হজযাত্রী নিয়ে রোববার (২১ মে) দিবাগত রাত ৩টা ২০ মিনিটে জেদ্দার উদ্দেশে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছাড়ে চলতি বছরের প্রথম হজ ফ্লাইট।

এম/


 

Important Urgent

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250