রবিবার, ২২শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** যুদ্ধ বন্ধে মরিয়া ট্রাম্প, আলোচনার জন্য উপযুক্ত ইরানি নেতা খুঁজে পাচ্ছেন না *** যুক্তরাষ্ট্রকে আকাশসীমা ও ভূখণ্ড ব্যবহার করতে দেওয়া নিয়ে মিথ্যাচার করছে উপসাগরীয় দেশগুলো *** ‘এক যুগে বাংলাদেশকে ৬.৫ বিলিয়ন ডলারের সহায়তা দিয়েছে ভারত’ *** হলে হলে ছুটছেন তারকারা *** ‘নির্বাসিত’ জীবনে বিশ্বের প্রথম জেন জি ‘রাষ্ট্রপতি’ *** যে কোম্পানির বাস চালান পিন্টু, সেটির বাসেই প্রাণ গেল স্ত্রী ও দুই মেয়ের *** একাত্তরের হত্যাযজ্ঞকে ‘গণহত্যা’ স্বীকৃতির দাবিতে মার্কিন কংগ্রেসে প্রস্তাব *** ‘খায়রুল হক, সেলিনা আইভীসহ অনেকে বিএনপির আমলেও মনগড়া মামলার শিকার’ *** সাংবাদিক আনিস আলমগীরকে প্রধানমন্ত্রীর ফোন *** হামলার ঝুঁকির মধ্যেই খোলা আকাশের নিচে ইরানিদের ঈদের নামাজ

গুনগুনিয়ে সুর গাইলেই ইউটিউব খুঁজে দেবে গানের ভিডিও

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৭:১১ অপরাহ্ন, ২৬শে আগস্ট ২০২৩

#

ছবি-সংগৃহীত

আমরা অনেক সময় নানান গান শুনি, কিন্তু তার লিরিক্স মনে থাকে না, পরে সেই গানটি খুঁজে পেতে আমাদের সমস্যা হয়। আবার কোন কোন সময় আমরা গানের লিরিক্স মনে করতে পারি না। এই কথা মাথায় রেখেই এক নতুন ফিচার আনতে চলেছে ইউটিউব।

ইউটিউব  বিশ্বের অন্যতম জনপ্রিয় একটি ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম। বিশ্বে ইউটিউব ব্যবহারকারীর সংখ্যা ২০০ কোটিরও বেশি। অনেকের কাছে ইউটিউব যেমন বিনোদনের মাধ্যম, আবার অনেকের কাছে আয়ের অন্যতম উৎস।

ইউটিউব ব্যবহারকারীদের সুবিধার জন্য ইউটিউব একটি নতুন ফিচার লঞ্চ করতে চলেছে। যেখানে ইউটিউব ব্যবহারকারীরা গুনগুন করে গান করে সেই গানটি খুঁজতে পারবে। ইউটিউবের এই নতুন ফিচারটি অ্যাপেলের সঙ্গীত সংক্রান্ত অ্যাপ শাজাম এর সাথে প্রতিযোগিতায় নামাবে ইউটিউবকে।

ফিচারটি ব্যবহার করে ইউটিউব ব্যবহারকারীরা কোন গান খুব সহজেই খুঁজে পাবেন। আমরা অনেক সময় কোন গান শুনি কিন্তু তার লিরিক্স মনে থাকে না, পরে সেই গানটি খুঁজে পেতে আমাদের সমস্যা হয়। আবার কোন কোন সময় আমরা গানের লিরিক্স মনে করতে পারি না।

এই কথা মাথায় রেখেই এই নতুন ফিচারটি অনতে চলেছে ইউটিউব। এখন দেখায় এই ফিচারটি বিনামূল্যের সংস্করণেই ব্যবহারকারীরা পাবেন, নাকি এরজন্য বিশেষ সাবস্ক্রিপশন লাগবে? এর জন্য অপেক্ষা করতেই হচ্ছে।

আরো পড়ুন: বন্ধ হয়ে যাচ্ছে ‘মেসেঞ্জার লাইট’, দুর্বল নেটওয়ার্কে চলবে না মেসেঞ্জার

নতুন এই ফিচারটি ব্যবহার করে ব্যবহারকারীরা কোন গান খুঁজে পাওয়ার জন্য, গানটি গুনগুন করতে পারেন, গানটি রেকর্ড করে সার্চ করতে পারেন এবং গানটি গেয়েও সেই গানটি সার্চ করতে পারেন। নতুন এই ফিচারটি অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরাও উপভোগ করতে পারবেন।

নতুন এই ফিচারটি থাকবে ইউটিউবের ভয়েস সার্চ-এ। সেখানে নতুন গান সার্চ ফিচারে ক্লিক করতে হবে ব্যবহারকারীদের এবং তিন সেকেন্ড বা তার বেশি সময়ের জন্য গানটি গুনগুন করতে হবে।

এরপর ইউটিউব সুরটি শনাক্ত করে, সেই সুরের গান এবং সেই সুর যুক্ত প্রাসঙ্গিক ভিডিওগুলি ব্যবহারকারীদের দেখাবে। অনেকেই ইউটিউব ব্যবহার করে গান খোঁজেন, এই নতুন ফিচারটি গান খোঁজার বিষয়টিকে আরো সহজ করে তুলবে।

এসি/  আই.কে.জে/


ইউটিউব

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250