শনিবার, ২১শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শহীদ মিনারে জামায়াত আমিরকে দেখে ‘রাজাকার’ ও ‘একাত্তরের দালাল’ স্লোগান *** একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা *** ট্রাম্পের বৈশ্বিক শুল্ক বাতিল করলেন মার্কিন সুপ্রিম কোর্ট *** বিমানের পরিচালক হিসেবে জয়েন করিনি: ফয়েজ আহমদ তৈয়্যব *** প্রধানমন্ত্রীর উপদেষ্টাদের দপ্তর বণ্টন, কে কোন দায়িত্ব পেলেন *** জামায়াতের নিবন্ধন বাতিল চেয়ে প্রধানমন্ত্রী বরাবর চিঠি *** ‘প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করে ভারত’ *** এবার পাংশা উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে ‘উদ্বোধনী ব্যানার’ *** মানুষকে যাতে ডাক্তারের পেছনে ঘুরতে না হয়, ডাক্তারই মানুষের পেছনে ঘুরবে: স্বাস্থ্যমন্ত্রী *** সমঝোতার চাঁদা: একই যুক্তি অন্য খাতেও প্রয়োগের আশঙ্কা টিআইবির

কমলাপুর স্টেশনে ডগ স্কোয়াড মোতায়েন

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৬:২৬ অপরাহ্ন, ২১শে ডিসেম্বর ২০২৩

#

ফাইল ছবি (সংগৃহীত)

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে বেশ কয়েকটি ট্রেনে বিএনপির চলা অবরোধ-হরতালে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। তাই ট্রেনের নিরাপত্তায় কমলাপুর রেলস্টেশনে ডগ স্কোয়াড মোতায়েন করেছে র‌্যাব। ট্রেন ছাড়ার আগে মেটাল ডিটেক্টর দিয়ে করা হবে স্ক্যানিংও।

বৃহস্পতিবার (২১শে ডিসেম্বর) বিকেল থেকে কমলাপুর রেলস্টেশনে ডগ স্কোয়াড মোতায়েন করা হয়।

র‌্যাব-৩ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ জানান, এখন থেকে কমলাপুর রেলস্টেশনে ডগ স্কোয়াড কাজ করবে। মেটাল ডিটেক্টর দিয়ে প্রতিটি ট্রেন স্টেশন ছাড়ার আগে স্ক্যানিং করা হবে।

তিনি বলেন, অবরোধ চলাকালে মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনে আগুন দেওয়ার ঘটনায় চারজনকে চিহ্নিত করা হয়েছে। এদের মধ্যে দুজন বিএনপির কর্মী। তাদের সঙ্গে দুজন ভাসমান মাদকসেবীও ছিলেন। দু-এক দিনের মধ্যে সবাইকে গ্রেপ্তার করা হবে।

মঙ্গলবার (১৯শে ডিসেম্বর) হরতাল সমর্থকরা তেজগাঁও রেলস্টেশনে মোহনগঞ্জ এক্সেপ্রেসের ৩টি বগিতে আগুন ধরিয়ে দেয়। ভোর ৫টা ৪ মিনিটে খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট। প্রায় দেড় ঘণ্টার চেষ্টার পর পৌনে ৭টার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে। পরে একটি বগি থেকে মা-ছেলেসহ চারজনের মরদেহ উদ্ধার করা হয়।

ওআ/

কমলাপুর স্টেশন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250