শনিবার, ২১শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ৭৪ বছরে প্রথমবার শহীদ মিনারে জামায়াত, ব্যাখ্যায় যা বললেন দলের আমির *** প্রথমবারের মতো তেজগাঁও কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান *** মন্ত্রীদের কথায় লাগাম টানতে প্রধানমন্ত্রীকে অনুরোধ সোহেল রানার *** ট্রাম্পের শুল্ক আদালতের রায়ে অবৈধ, বাংলাদেশ এখন কী করবে *** আলাদা শপথের দরকার নেই, গণভোট সংসদে কার্যকর হবে: শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি *** ঈদের আগে ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার *** শহীদ মিনারে জামায়াত আমিরকে দেখে ‘রাজাকার’ ও ‘একাত্তরের দালাল’ স্লোগান *** একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা *** ট্রাম্পের বৈশ্বিক শুল্ক বাতিল করলেন মার্কিন সুপ্রিম কোর্ট *** বিমানের পরিচালক হিসেবে জয়েন করিনি: ফয়েজ আহমদ তৈয়্যব

কবিতা: অর্পিত —খোকন কুমার রায়

সাহিত্য ডেস্ক

🕒 প্রকাশ: ০২:০০ অপরাহ্ন, ৮ই নভেম্বর ২০২৩

#

ছবি-প্রতীকী

অর্পিত

——খোকন কুমার রায় 

অর্পিত হয়ে আছি তোমাদের কাছে

যা খুশি কর, মার বা রাখ অন্তর্বাসে

জন্ম হতেই সমর্পিত হয়েছে সম্মান

আপসে আপসে আজ প্রাণ ম্রিয়মান!

 

নিজ ভূমিতে আজ আমি বর্গাচাষী

আতংকে অন্দরে কাঁদে প্রিয় প্রেয়সী 

কখন কার লাগে আঘাত, কণ্ঠ রুদ্ধ রাখি

কষ্টে শুধু ডানা ঝাপটায়, বন্দী মন পাখি।


যা খুশি করবার শুধু তোমাদের অধিকার 

কত কিছু ঘটে নিয়ত নাই যে প্রতিকার

দুটো চোখ বিস্ফোরিত, অবাক হয়ে দেখি

অন্ধকারে ডুবেছে সব তবু আঁধারেই লিখি।


যে শিশু নিচ্ছে জন্ম এই ঘোর অন্ধকারে 

দু’চোখে দেখবে আলো সে কী করে?

কে করবে বিহিত, কোথায় যে থাকে সে

তার সন্ধানে মরি ঘুরে রোজ এই আঁধারে!


আরো পড়ুন: কবিতা: নিষিদ্ধ (আমি) —খোকন কুমার রায়

কবিতা খোকন কুমার রায়

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250