শনিবার, ২১শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শহীদ মিনারে জামায়াত আমিরকে দেখে ‘রাজাকার’ ও ‘একাত্তরের দালাল’ স্লোগান *** একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা *** ট্রাম্পের বৈশ্বিক শুল্ক বাতিল করলেন মার্কিন সুপ্রিম কোর্ট *** বিমানের পরিচালক হিসেবে জয়েন করিনি: ফয়েজ আহমদ তৈয়্যব *** প্রধানমন্ত্রীর উপদেষ্টাদের দপ্তর বণ্টন, কে কোন দায়িত্ব পেলেন *** জামায়াতের নিবন্ধন বাতিল চেয়ে প্রধানমন্ত্রী বরাবর চিঠি *** ‘প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করে ভারত’ *** এবার পাংশা উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে ‘উদ্বোধনী ব্যানার’ *** মানুষকে যাতে ডাক্তারের পেছনে ঘুরতে না হয়, ডাক্তারই মানুষের পেছনে ঘুরবে: স্বাস্থ্যমন্ত্রী *** সমঝোতার চাঁদা: একই যুক্তি অন্য খাতেও প্রয়োগের আশঙ্কা টিআইবির

এসএসসি উত্তীর্ণদের বৃত্তি দিতে তথ্য চেয়েছে

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১২:৫২ পূর্বাহ্ন, ১০ই আগস্ট ২০২৩

#

ছবি: সংগৃহীত

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর ২০২৩ সালে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণকারী ও উত্তীর্ণ নিয়মিত পরীক্ষার্থীদের রাজস্ব খাতভুক্ত বৃত্তি দেওয়ার জন্য তথ্য চেয়েছে। ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের কাছে এসব তথ্য চাওয়া হয়েছে।

বুধবার (৯ আগস্ট ) এ বিষয়ে শিক্ষা বোর্ডগুলোর চেয়ারম্যানদের চিঠি পাঠায় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)।

চিঠিতে ২০২৩ সালের এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করা শিক্ষার্থী সংখ্যা, মোট উত্তীর্ণ নিয়মিত পরীক্ষার্থী সংখ্যা, জিপিএ-৫ প্রাপ্ত নিয়মিত শিক্ষার্থী সংখ্যা এবং জিপিএ-৫ ব্যতীত উত্তীর্ণ নিয়মিত শিক্ষার্থী সংখ্যা শিক্ষা বোর্ডগুলোকে পাঠাতে বলেছে শিক্ষা অধিদপ্তর।

শিক্ষা বোর্ডগুলোকে আগামী ২৭ আগস্টের মধ্যে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণকারী ও উত্তীর্ণ নিয়মিত শিক্ষার্থীদের তথ্য অধিদপ্তরে পাঠাতে বলা হয়েছে। নির্ধারিত ছকে এসব তথ্য পূরণ করে হার্ডকপি এবং ই-মেইলে পাঠাতে বোর্ডগুলোকে বলেছে মাউশি।

আর.এইচ/ আই.কে.জে/

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250