বুধবার, ১৮ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৪ঠা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ড. ইউনূসের চেয়ে বড় বাটপার বাংলাদেশের সরকারে কেউ আসেননি: আনিস আলমগীর *** সরকার গঠনের ২৮ দিনে প্রধানমন্ত্রীর ২৮ পদক্ষেপ ‘অভূতপূর্ব কর্মযজ্ঞ’ *** মুসলিম হও, নয়তো মৃত্যু—নাইজেরিয়ায় খ্রিষ্টান সম্প্রদায়কে জঙ্গিদের হুমকি *** ইরান যুদ্ধের মধ্যেই কিউবা দখলের হুমকি, ট্রাম্পের মতিগতি কী? *** ধর্ষণ প্রতিকারে বিশেষ পদক্ষেপ নেবে সরকার *** চা বিক্রেতা বৃদ্ধা ও নাতনির কাছে ঈদ উপহার পাঠালেন প্রধানমন্ত্রী *** কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারে ইউরোপীয় পার্লামেন্টের হস্তক্ষেপ দাবি আওয়ামী লীগের *** কারাবন্দি আওয়ামী লীগ নেতাকর্মীদের জন্য দোয়ার আয়োজন, অতঃপর... *** ১০ বছরে বাংলাদেশে শ্রমবাজারে প্রবেশ করা অর্ধেক তরুণই কাজ পায়নি: বিশ্বব্যাংক *** ‘জামায়াতের সঙ্গে বিএনপি আপস করায় প্রধানমন্ত্রীর দুঃখপ্রকাশ করা উচিত’

এক কোটি ৪৫ লাখ লিটার ভোজ্যতেল কিনছে টিসিবি

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১১:১৯ পূর্বাহ্ন, ২০শে সেপ্টেম্বর ২০২৩

#

বাণিজ্য মন্ত্রণালয়ের আওতাধীন ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) জন্য ১ কোটি ৪৫ লাখ লিটার সয়াবিন তেল  ও রাইস ব্র্যান তেল কিনবে সরকার। চলতি অর্থবছর উন্মুক্ত দরপত্রের মাধ্যমে এ লটের তেল কিনতে এ সংক্রান্ত বাণিজ্য মন্ত্রণালয়ের প্রস্তাব সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় অনুমোদন জন্য উপস্থাপন করা হবে। দুই প্রস্তাবে সরকারের খরচ হবে  ২৩১ কোটি ৫৯ লাখ টাকা ।

বুধবার (২০ সেপ্টেম্বর) ক্রয় সংক্রান্ত মন্ত্রি সভায় সভাপতিত্ব করবেন  অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল । বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়ার সচিব তপন কান্তি ঘোষ স্বাক্ষরিত দুইটি প্রস্তাবে বলা হয়েছে  ৫০,০০,০০০ লিটার সয়াবিন তেল মজুমদার প্রডাক্ট লি. টিসিবিকে সরবরাহ করবে। এতে খরচ হবে ৭৯ কোটি ৫০ লাখ টাকা ।

আর ১৫,০০,০০০ লিটার রাইস ব্রান্ড তেল কিনতে খরচ হবে ২৩ কোটি ৮৫ লাখ টাকা । এম আর টি এগ্রো প্রডাক্ট লি. টিসিবিকে সরবরাহ এ তেল সরবরাহ করবে। দুই পেট বোতলের লিটার খরচ পড়বে ১৫৯ টাকা। 

এছাড়া  সিটি এডিবল ওয়েল লিমিটিড ৮০,০০,০০০ লিটার সয়াবিন তেল টিসিবিকে সরবরাহ কবে। প্রস্তাবটি টিসিবির খরচ হবে ১২৮ কোটি ২৪ লাখ টাকা।দুই পেট বোতলের দাম পড়বে ১৬০ দশমিক ৩০ টাকা ।

ওআ/


ভোজ্যতেল টিসিবি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250