বুধবার, ১লা এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
১৮ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শেখ হাসিনার রায় বাতিলের দাবি জানিয়ে ট্রাইব্যুনালে যুক্তরাজ্যের ল ফার্মের চিঠি *** শিক্ষামন্ত্রীর এই উদ্ভট চিন্তা কেন? *** লুবাবার বিয়ের সঙ্গে সংশ্লিষ্ট প্রত্যেকে আইন অমান্য করেছে: নারীপক্ষ *** যুদ্ধের প্রভাবে জ্বালানি-শূন্য প্রথম দেশ হওয়ার ঝুঁকিতে বাংলাদেশ *** যুক্তরাষ্ট্র-ইসরায়েলের বোঝা উচিত, বিশ্বে এখন আর তাদের আধিপত্য নেই: ইরানের রাষ্ট্রদূত *** রাজনৈতিকভাবে হয়রানির উদ্দেশ্যে করা প্রায় ২৪ হাজার মামলা প্রত্যাহার হয়েছে: আইনমন্ত্রী *** তারেক রহমান গ্রেপ্তার হওয়ার আগে যে পরামর্শ দিয়েছিলেন মাহমুদুর রহমান *** কঠোর নজরদারিতে সাবেক উপদেষ্টা এম সাখাওয়াত, যেকোনো সময় গ্রেপ্তার হতে পারেন *** ফ্যাসিস্ট আমলে ২৩৪ বিলিয়ন ডলার বিদেশে পাচার হয়েছে: প্রধানমন্ত্রী *** প্রাথমিকেও চালু হচ্ছে সপ্তাহে তিন দিন অনলাইন ক্লাস

একতরফা তফসিল জনগণ জীবন দিয়ে রুখে দেবে: জামায়াত

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১১:৩৮ পূর্বাহ্ন, ১৫ই নভেম্বর ২০২৩

#

ছবি: সংগৃহীত

জামায়াতের শূরা সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সহকারি সেক্রেটারি মাহফুজুর রহমান বলেছেন, সরকার কেয়ারটেকার সরকারের গণদাবি পাশ কাটিয়ে একতরফা নির্বাচনী তফসিল ঘোষণার গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। কিন্তু রাজপথের সংগ্রামী জনতা তাদের সে ষড়যন্ত্র সফল হতে দেবে না বরং গণবিরোধী তফসিল জনগণের ওপর চাপিয়ে দেয়া হলে তা জনগণ জীবন দিয়ে হলেও রুখে দেবে।

সরকারকে জনগণের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা না করে অবিলম্বে পদত্যাগ ও কেয়াটেকার সরকারের হাতে ক্ষমতা হস্তান্তরের আহ্বান জানিয়ে বলেন, অন্যথায় তাদের পালানোর পথ থাকবে না।

আরো পড়ুন: দ্বাদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা সন্ধ্যা ৭টায়

বুধবার (১৫ নভেম্বর) মিরপুরে এক বিক্ষোভ মিছিল পরবর্তী পথ সভায় তিনি এসব কথা বলেন। সরকারের পদত্যাগ, নির্বাচনকালীন কেয়ারটেকার সরকার, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ ও আমীরে জামায়াত ডা. শফিকুর রহমানসহ জাতীয় নেতাদের অবিলম্বে মুক্তির দাবিতে ঘোষিত ৫ম দফার টানা ৪৮ ঘণ্টার অবরোধের সমর্থনে এ বিক্ষোভ মিছিল হয়। 

বিক্ষোভ মিছিলটি মিরপুর-১ নং ছাপাখানা মোড় থেকে শুরু হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আনসার ক্যাম্পের সামনে এসে পথ সভার মাধ্যমে শেষ হয়। পথ সভায় উপস্থিত ছিলেন ঢাকা মহানগরী উত্তরের মজলিসে শূরা সদস্য এ্যাডভোকেট আব্দুল হামিদ, আব্দুর রকীব, জসিম উদ্দীন, আল আমিন ও বিপ্লব, ছাত্রনেতা তানভির, ফাহাদ ও মেহেদীসহ জামায়াত-শিবিরের স্থানীয় নেতৃবৃন্দ। এছাড়া কাফরুল, আব্দুল্লাহপুর, উত্তরা ও বাড্ডায় অবরোধের সমর্থনে বিক্ষোভ মিছিল করে জামায়াত।

এসকে/ 

নির্বাচন জামায়াত তফসিল ঘোষণা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250