বুধবার, ১৮ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৪ঠা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ড. ইউনূসের চেয়ে বড় বাটপার বাংলাদেশের সরকারে কেউ আসেননি: আনিস আলমগীর *** সরকার গঠনের ২৮ দিনে প্রধানমন্ত্রীর ২৮ পদক্ষেপ ‘অভূতপূর্ব কর্মযজ্ঞ’ *** মুসলিম হও, নয়তো মৃত্যু—নাইজেরিয়ায় খ্রিষ্টান সম্প্রদায়কে জঙ্গিদের হুমকি *** ইরান যুদ্ধের মধ্যেই কিউবা দখলের হুমকি, ট্রাম্পের মতিগতি কী? *** ধর্ষণ প্রতিকারে বিশেষ পদক্ষেপ নেবে সরকার *** চা বিক্রেতা বৃদ্ধা ও নাতনির কাছে ঈদ উপহার পাঠালেন প্রধানমন্ত্রী *** কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারে ইউরোপীয় পার্লামেন্টের হস্তক্ষেপ দাবি আওয়ামী লীগের *** কারাবন্দি আওয়ামী লীগ নেতাকর্মীদের জন্য দোয়ার আয়োজন, অতঃপর... *** ১০ বছরে বাংলাদেশে শ্রমবাজারে প্রবেশ করা অর্ধেক তরুণই কাজ পায়নি: বিশ্বব্যাংক *** ‘জামায়াতের সঙ্গে বিএনপি আপস করায় প্রধানমন্ত্রীর দুঃখপ্রকাশ করা উচিত’

ইসির সঙ্গে ইইউর বৈঠক বুধবার

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৭:৫০ অপরাহ্ন, ২৮শে নভেম্বর ২০২৩

#

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পর্যবেক্ষক পাঠানো নিয়ে নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে বুধবার (২৯শে নভেম্বর) বৈঠক করবে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রতিনিধি দল। নির্বাচন কমিশনে এ যৌথসভায় সংস্থাটির ১০ সদস্যের প্রতিনিধি দল অংশ নেওয়ার কথা রয়েছে।

মঙ্গলবার (২৮শে নভেম্বর) ইসির দায়িত্বশীল কর্মকর্তারা জানিয়েছেন, ২২ নভেম্বর ই-মেইলে ইইউ রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের কাছে ২৭ নভেম্বর বিকেল তিনটায় যৌথসভায় বসতে সময় চেয়েছিলেন। কিন্তু নির্বাচন কমিশনাররা মাঠ পর্যায়ে সফররত থাকায় ইইউয়ের চাহিদা মতো সময় না দিয়ে বুধবার বিকেল ৩টায় সময় দিয়েছেন।

ইউরোপীয় ইউনিয়ন ইতোমধ্যে জানিয়েছে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তারা পাঁচ সদস্যের একটি পর্যবেক্ষক টিম পাঠাবে, এতে দুইজন টেকনিক্যাল এক্সপার্ট থাকবে।

এদিকে নির্বাচন দেখতে বিভিন্ন দেশ ও সংস্থার ৮৭ জন পর্যবেক্ষক ইতোমধ্যে আবেদন জানিয়েছে।

এছাড়া ৩৮ টি দেশ ও চারটি সংস্থার ১১৪ জন পর্যবেক্ষককে ভোট দেখতে আমন্ত্রণ জানিয়েছে ইসি। বিদেশি এসব পর্যবেক্ষকদের নিরাপত্তা, আবাসন সেবাসহ সার্বিক প্রস্তুতির লক্ষ্যে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দফতরের সঙ্গে মঙ্গলবার নির্বাচন ভবনে সভা করেছে নির্বাচন কমিশন (ইসি)। বিমান মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, তথ্য মন্ত্রণালয় ও বিমানবন্দর কর্তৃপক্ষসহ সংশ্লিষ্টরা এ বৈঠকে অংশ নেন।

এসকে/ 


ইইউ নির্বাচন কমিশন (ইসি)

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250