বুধবার, ১৮ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৪ঠা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ড. ইউনূসের চেয়ে বড় বাটপার বাংলাদেশের সরকারে কেউ আসেননি: আনিস আলমগীর *** সরকার গঠনের ২৮ দিনে প্রধানমন্ত্রীর ২৮ পদক্ষেপ ‘অভূতপূর্ব কর্মযজ্ঞ’ *** মুসলিম হও, নয়তো মৃত্যু—নাইজেরিয়ায় খ্রিষ্টান সম্প্রদায়কে জঙ্গিদের হুমকি *** ইরান যুদ্ধের মধ্যেই কিউবা দখলের হুমকি, ট্রাম্পের মতিগতি কী? *** ধর্ষণ প্রতিকারে বিশেষ পদক্ষেপ নেবে সরকার *** চা বিক্রেতা বৃদ্ধা ও নাতনির কাছে ঈদ উপহার পাঠালেন প্রধানমন্ত্রী *** কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারে ইউরোপীয় পার্লামেন্টের হস্তক্ষেপ দাবি আওয়ামী লীগের *** কারাবন্দি আওয়ামী লীগ নেতাকর্মীদের জন্য দোয়ার আয়োজন, অতঃপর... *** ১০ বছরে বাংলাদেশে শ্রমবাজারে প্রবেশ করা অর্ধেক তরুণই কাজ পায়নি: বিশ্বব্যাংক *** ‘জামায়াতের সঙ্গে বিএনপি আপস করায় প্রধানমন্ত্রীর দুঃখপ্রকাশ করা উচিত’

আম্মানে জর্ডান-বাংলাদেশ ফ্রেন্ডশিপ অ্যাসোসিয়েশনের যাত্রা শুরু

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৩:২১ অপরাহ্ন, ১১ই নভেম্বর ২০২৩

#

ছবি: সংগৃহীত

যাত্রা শুরু করেছে জর্ডান-বাংলাদেশ ফ্রেন্ডশিপ অ্যাসোসিয়েশন। গত বৃহস্প‌তিবার (৯ নভেম্বর) জর্ডানের আম্মানে এক অনুষ্ঠা‌নের মাধ‌্যমে অ্যাসোসিয়েশনের যাত্রা শুরু হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, অ্যাসোসিয়েশনের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন। 

এছাড়া জর্ডানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত নাহিদা সোবহান, অ্যাসোসিয়েশনের সদস্য, জর্ডানের সুশীল সমাজের প্রতিনিধি, বুদ্ধিজীবী ও গণমাধ্যম ব্যক্তিত্বরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে পররাষ্ট্র সচিব অ্যাসোসিয়েশনের সদস্যবৃন্দ বাংলাদেশ ও জর্ডানের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন ও সম্প্রসারণে দুই দেশের সরকারের প্রচেষ্টার পরিপূরক হিসেবে কাজ করবে বলে আশা ব্যক্ত করেন। তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশের অভূতপূর্ব উন্নয়ন অগ্রযাত্রা সম্পর্কে সম্যক ধারণা নিতে অ্যাসোসিয়েশনের সদস্যদেরকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। এই অভিজ্ঞতা অ্যাসোসিয়েশনের ভবিষ্যত কর্মপন্থা নির্ধারণ এবং সহযোগিতার নতুন ক্ষেত্র চিহ্নিত করতে সহায়ক ভূমিকা পালন করবে বলে তিনি উল্লেখ করেন।

অ্যাসোসিয়েশনের সদস্য হিসেবে রয়েছেন জর্ডানের নাগরিক সমাজের বিশিষ্ট সদস্যবৃন্দ, শিক্ষাবিদ, ডাক্তার, ব্যবসায়ী, কবি এবং সাংবাদিক। সভাপতির দায়িত্ব পালন করবেন জর্ডানের বিশিষ্ট শেখ ড. আয়মান ওদেহ আল-বাদওয়া। তিনি জর্ডানের একজন গুরুত্বপূর্ণ উপজাতীয় নেতা ও সুপ্রতিষ্ঠিত ব্যবসায়ী। ড. আয়মান একজন মানবহিতৈষী এবং জাতিসংঘ শান্তিরক্ষা মিশন ও সংঘাত নিরসনে অভিজ্ঞতাসম্পন্ন একজন ব্যক্তি।

জর্ডানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত নাহিদা সোবহান বলেন, বাংলাদেশ ও জর্ডান দুই ভাতৃপ্রতিম দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার সুবর্ণ জয়ন্তীর এ বছরে জর্ডান-বাংলাদেশ ফ্রেন্ডশিপ অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। 

অ্যাসোসিয়েশনের সভাপতি ড. বাদাওয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের উন্নয়নের প্রশংসা করেন। জর্ডান-বাংলাদেশ ফ্রেন্ডশিপ অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠা বাংলাদেশ ও জর্ডানের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্কের এক নতুন যুগের সূচনা করবে বলে তিনি আশা প্রকাশ করেন।

এসকে/ 


পররাষ্ট্র মন্ত্রণালয় জর্ডান-বাংলাদেশ ফ্রেন্ডশিপ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250