বুধবার, ১৮ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৩রা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** চা বিক্রেতা বৃদ্ধা ও নাতনির কাছে ঈদ উপহার পাঠালেন প্রধানমন্ত্রী *** কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারে ইউরোপীয় পার্লামেন্টের হস্তক্ষেপ দাবি আওয়ামী লীগের *** কারাবন্দি আওয়ামী লীগ নেতাকর্মীদের জন্য দোয়ার আয়োজন, অতঃপর... *** ১০ বছরে বাংলাদেশে শ্রমবাজারে প্রবেশ করা অর্ধেক তরুণই কাজ পায়নি: বিশ্বব্যাংক *** ‘জামায়াতের সঙ্গে বিএনপি আপস করায় প্রধানমন্ত্রীর দুঃখপ্রকাশ করা উচিত’ *** সরকারের প্রশাসক-ভিসি নিয়োগ ‘গণতান্ত্রিক ধারাবাহিকতার পরিপন্থী’: জামায়াত *** ‘বিএনপিকে যারা মানবে না, তারা ফ্যামিলি কার্ড পাবে না’ *** পয়লা বৈশাখে টাঙ্গাইলে কৃষক কার্ড কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী *** চীন কখনো বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করেনি: জামায়াত আমির *** প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফরে মধ্যপ্রাচ্য অগ্রাধিকার পেতে পারে

অনলাইনে রেলের অগ্রিম টিকিট বিক্রি শুরু

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৬:২৯ পূর্বাহ্ন, ৭ই এপ্রিল ২০২৩

#

ছবি: সংগৃহীত

আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঈদযাত্রায় রেলের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। আজ শুক্রবার সকাল ৮টা থেকে টিকিট বিক্রি শুরু হয়।

পূর্ব ঘোষণা অনুযায়ী, আজ শুধু আগামী ১৭ এপ্রিলের অগ্রিম টিকিট শতভাগ অনলাইনে বিক্রি হচ্ছে। একইভাবে আগামীকাল (৮ এপ্রিল) ১৮ এপ্রিলের টিকিট, ৯ এপ্রিল ১৯ এপ্রিলের টিকিট, ১০ এপ্রিল ২০ এপ্রিলের টিকিট এবং ১১ তারিখ ২১ এপ্রিলের ঈদ যাত্রার টিকিট রেলের ওয়েবসাইটে বিক্রি করা হবে।

রেলপথ মন্ত্রণালয়ের উপপ্রধান তথ্য কর্মকর্তা মো. শরিফুল আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল বৃহস্পতিবার এ তথ্য জানানো হয়
রেলপথ মন্ত্রণালয় জানিয়েছে, ঈদের ফিরতি যাত্রার টিকিট ১৫ এপ্রিল থেকে বিক্রি শুরু হবে। ওইদিন ২৫ এপ্রিলের টিকিট বিক্রি করা হবে। এরপর ১৬ তারিখ আগামী ২৬ এপ্রিলের, ১৭ তারিখ ২৭ এপ্রিলের, ১৮ তারিখ ২৮ এপ্রিলের, ১৯ তারিখ ২৯ এপ্রিলের এবং ২০ তারিখ ৩০ এপ্রিলের ফিরতি টিকিট রেলের ওয়েবসাইটে পাওয়া যাবে।

মন্ত্রণালয় জানায়, আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আন্তঃনগর ট্রেনের অগ্রিম টিকিট (১৭-৩০ এপ্রিল পর্যন্ত) শতভাগ অনলাইনে পাওয়া যাবে। রেলের ওয়েবসাইট/মোবাইল অ্যাপের মাধ্যমে এসব টিকিট ক্রয় করা যাবে।

টিকিট ক্রয়ের জন্য রেলওয়ে টিকিটিং ওয়েব পোর্টাল, রেলসেবা অ্যাপ বা যে কোনো মোবাইল থেকে এসএমএস করার মাধ্যমে এনআইডি/পাসপোর্ট/জন্মনিবন্ধন যাচাইপূর্বক রেজিস্ট্রেশন করতে হবে।

এম/
 

অনলাইন রেল অগ্রিম টিকিট

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250